Hidden Stories (বাংলা)

১ জুলাই থেকেই আমূল বদলে যাচ্ছে শ্রমিকদের ভাগ্য, বড় ধামাকা শুভেন্দু সরকারের

কলকাতা: আগামীকাল ১ জুলাই থেকে এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে রাজ্যের লাখ লাখ শ্রমিকের পকেটের জোর। পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামোর বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার।শিক্ষা নিয়ে বিজেপির শক্তি প্রদর্শন! আজ 'শিক্ষা সমাবেশ' সোমবার নবান্নে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিংহ। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে বেসরকারী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভের অবসান ঘটতে চলেছে। নতুন এই সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, গোটা রাজ্যকে দু’টি জ়োন অর্থাৎ ‘এ’ এবং ‘বি’-তে ভাগ করে এই নতুন মজুরি পরিকাঠামো আগামী কাল থেকেই কার্যকর করতে চলেছে শ্রম দফতর।[TECHTARANGA-POST:10437]নতুন এই নিয়মে পুরসভা এলাকা, নোটিফায়েড এরিয়া, বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের অধীন অঞ্চল এবং থার্মাল পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন টাউনশিপগুলিকে ‘জ়োন এ’-র অন্তর্ভুক্ত করা হয়েছে এবং রাজ্যের বাকি অংশ থাকছে ‘জ়োন বি’-তে। নতুন হার অনুযায়ী, জ়োন ‘এ’-তে থাকা অদক্ষ বা আনস্কিলড শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১০,৫৫৮ টাকা, যা দৈনিক হিসেবে দাঁড়াচ্ছে ৪০৬ টাকা। অন্যদিকে জ়োন ‘বি’-র অদক্ষ শ্রমিকরা মাসে অন্তত ৯,৭৬০ টাকা বা দৈনিক ৩৭৫ টাকা করে পাবেন। রাজ্য সরকারের এই কড়া গাইডলাইন ভাঙলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলেও নবান্ন সূত্রে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:10434]শুধু অদক্ষ শ্রমিকরাই নন, নয়া কাঠামোয় লটারি লেগেছে দক্ষ ও অত্যন্ত দক্ষ কর্মীদেরও। এবার থেকে অর্ধদক্ষ বা সেমি-স্কিলড শ্রমিকদের ক্ষেত্রে জ়োন ‘এ’-তে মাসিক ন্যূনতম বেতন ১১,৬১৫ টাকা এবং জ়োন ‘বি’-তে ১০,৭৩৩ টাকা করা হয়েছে। দক্ষ বা স্কিলড শ্রমিকদের জন্য জ়োন ‘এ’-তে ন্যূনতম মজুরি ১২,৭৭৭ টাকা এবং জ়োন ‘বি’-তে ১১,৮০৭ টাকা। আর অত্যন্ত দক্ষ বা হাইলি স্কিলড কর্মীদের জন্য জ়োন ‘এ’-তে মাসিক ন্যূনতম মজুরি ১৪,০৫৪ টাকা এবং জ়োন ‘বি’-তে ১২,৯৯০ টাকা নির্ধারণ করেছে শুভেন্দু সরকার। [TECHTARANGA-POST:10423]শ্রম দফতর সূত্রে জানানো হয়েছে, আইটি বা তথ্যপ্রযুক্তি শিল্প, সিকিউরিটি সার্ভিস, বিউটি পার্লার, হোটেল-রেস্তরাঁ, ক্যুরিয়ার পরিষেবা, ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং অটোমোবাইল গ্যারাজসহ মোট ৩১টি নির্ধারিত শিল্প ও পরিষেবা ক্ষেত্রে এই নিয়ম খাটবে। প্রতিদিন সর্বাধিক ৮ ঘণ্টা কাজ এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার কাজের সীমা বজায় রেখেই এই নতুন বেতনের টাকা দিতে বাধ্য থাকবে সমস্ত সংস্থা।

১ জুলাই থেকেই আমূল বদলে যাচ্ছে শ্রমিকদের ভাগ্য, বড় ধামাকা শুভেন্দু সরকারের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার