৪৪৩ সিসির রয়্যাল এনফিল্ডে এবার পাহাড়ি রাইড! দামে-ফিচারে কী থাকছে Himalayan 440-তে?
বাইক কেনার পরিকল্পনা করছেন? বাজেট যদি থাকে আড়াই লক্ষ টাকার আশপাশে আর পছন্দের ব্র্যান্ড Royal Enfield, তা হলে নজরে রাখতে পারেন ‘হিমালয়ান ৪৪০’-কে। বিশেষ করে যাঁদের বাইক নিয়ে পাহাড়, জঙ্গল বা দুর্গম রাস্তায় বেরিয়ে পড়ার শখ, তাঁদের জন্য এই মডেলটি বেশ নজরকাড়া।[TECHTARANGA-POST:12322]Himalayan 440-এ রয়েছে ৪৪৩ সিসির ইঞ্জিন এবং ৬-স্পিড গিয়ারবক্স। ইঞ্জিনটি সর্বোচ্চ ২৫.৪ PS শক্তি এবং ৩৪ Nm টর্ক উৎপন্ন করে। সংস্থার দাবি, ৬-স্পিড গিয়ারবক্সের কারণে হাইওয়েতে বাইক চালানোর অভিজ্ঞতাও মসৃণ হবে। দুর্গম রাস্তায় চলার কথা মাথায় রেখেই বাইকটিতে দেওয়া হয়েছে ২১-ইঞ্চি সামনের এবং ১৭-ইঞ্চি পিছনের স্পোক হুইল। সঙ্গে রয়েছে ডুয়াল-পারপাস টায়ার, সামনে ৯০-সেকশন এবং পিছনে ১২০-সেকশন। ফলে পিচের রাস্তার পাশাপাশি ভাঙাচোরা পথেও বাইকটি চালানোর সুবিধা পাওয়ার কথা। নিরাপত্তার দিক থেকেও রয়েছে ডুয়াল-চ্যানেল ABS। দীর্ঘ রাইডে কাজে লাগতে পারে টার্ন-বাই-টার্ন নেভিগেশন ফিচারও। বাইকটির ওজন প্রায় ১৯৯ কেজি এবং ফুয়েল ট্যাঙ্কের ধারণক্ষমতা ১৫ লিটার। মাইলেজ নিয়ে সংস্থার দাবি, এক লিটার জ্বালানিতে প্রায় ১৫ কিলোমিটার চলতে পারে বাইকটি। [TECHTARANGA-POST:12321]সবচেয়ে বড় আকর্ষণ অবশ্য দাম। ভারতের বাজারে Himalayan 440-এর দাম প্রায় ২.২৯ লাখ টাকা থেকে শুরু। কম গতিতে নিয়ন্ত্রণ সহজ করা থেকে শুরু করে হাইওয়ে কিংবা ভাঙাচোরা রাস্তায় চালানোর উপযোগী ফিচার, সব মিলিয়ে Himalayan 440 মূলত এমন রাইডারদের কথা মাথায় রেখেই তৈরি, যাঁরা শহরের গণ্ডি পেরিয়ে বাইক নিয়ে একটু দূরে যেতে চান।