India’s Got Latent: সময়-শ্যারনের রসায়ন ঘিরে জল্পনা! প্রেমের গুঞ্জনে এবার মুখ খুললেন কমেডিয়ান
‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’কে ঘিরে নতুন করে চর্চায় সময় রায়না ও শ্যারন ভার্মা। চলতি সিজনে দুজনের কথাবার্তা, মজার মুহূর্ত সবটাই দর্শকের নজর কেড়েছে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা, তবে কি পর্দার এই রসায়নের নেপথ্যে রয়েছে প্রেমের গল্প?[TECHTARANGA-POST:12505]সেই জল্পনার মধ্যেই এবার সরাসরি মুখ খুললেন সময়। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে এক অনুরাগী তাঁকে শ্যারনের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। ‘আপনি কি শ্যারনের সঙ্গে ডেট করছেন?’ এই প্রশ্নটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে ধরেন সময়। উত্তরে কোনও রাখঢাক না রেখে তিনি লেখেন, “না ভাই, ইন্টারনেট শুধু নিজের মতো করে গল্প বানাচ্ছে।” ২০২৪ সালে প্রথম সিজনে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন শ্যারন। এবারের সিজনে অবশ্য তাঁকে দেখা যাচ্ছে অতিথি প্যানেলিস্ট হিসেবে। [TECHTARANGA-POST:12503]তবে শ্যারনকে ঘিরেই প্রথমবার সময়ের ব্যক্তিগত জীবন নিয়ে এমন জল্পনা তৈরি হয়নি। এর আগে অভিনেত্রী মেধা শঙ্করের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল। ‘টুয়েলভথ ফেল’ ছবিতে শ্রদ্ধা যোশীর চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছিলেন মেধা। সম্প্রতি ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর একটি পর্বে বরুণ ধাওয়ান, শ্যারন ভার্মা এবং নিশান্ত তানওয়ারের সঙ্গে হাজির হন তিনি। সেই পর্বে বন্ধুত্ব নিয়ে কথা বলতে গিয়ে মেধাকে নিজের ‘সবচেয়ে ভালো বন্ধু’ বলে উল্লেখ করেন সময়। আর সেই কথোপকথনও নতুন করে দু’জনের সম্পর্ক নিয়ে কৌতূহল তৈরি করে।