Hidden Stories (বাংলা)

বহুরমপুরের ১ নম্বর প্ল্যাটফর্মে আচমকা বিপত্তি! শেডের বিদ্যুৎ সংযোগের পাত ভেঙে জখম ৭ যাত্রী।

বহরমপুর: ১ নম্বর প্ল্যাটফর্মে তখন লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরার জন্য অগণিত যাত্রীর ভিড়। ঠিক তখনই আচমকা বিকট শব্দে ভেঙে পড়ল প্ল্যাটফর্মের শেডের সঙ্গে লাগোয়া বিদ্যুতের আর্থিং-এর একটি লোহার পাত! চাঞ্চল্যকর এই দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুর স্টেশনে। লোহার পাতটি সরাসরি গিয়ে পড়ে প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের ওপর, যার ফলে রক্তাপ্লুত হয়ে পড়েন অন্তত সাতজন যাত্রী। এই ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো স্টেশন চত্বরে।ঘটনার পরপরই স্থানীয় ও স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের তৎপরতায় আহত সাতজনকে উদ্ধার করে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনার পর প্ল্যাটফর্মে কিছুটা সময় বিশৃঙ্খলা ও আতঙ্ক তৈরি হলেও রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রেল সূত্রের খবর, এই দুর্ঘটনার জেরে ট্রেন চলাচলে কিংবা স্বাভাবিক রেল পরিষেবায় কোনও ধরনের ব্যাঘাত ঘটেনি, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।[TECHTARANGA-POST:11296]হিডেন স্টোরিজ নিউজ

বহুরমপুরের ১ নম্বর প্ল্যাটফর্মে আচমকা বিপত্তি! শেডের বিদ্যুৎ সংযোগের পাত ভেঙে জখম ৭ যাত্রী।