Hidden Stories (বাংলা)

সোনারপুর দক্ষিণে ‘দ্রৌপদী’র তেজ! লাভলিকে ১০ হাজার ভোটে পিছনে ফেলে ঝোড়ো লিড রূপা গঙ্গোপাধ্যায়ের

টলিউডের দুই তারকার সম্মুখ সমরে সরগরম দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ কেন্দ্র। তবে প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, সেখানে তৃণমূলের বিদায়ী বিধায়ক লাভলি মৈত্রকে বড় ব্যবধানে পিছনে ফেলে জয়ের সুবাস পাচ্ছেন বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়।[TECHTARANGA-POST:8747] চতুর্থ রাউন্ডের গণনা শেষে রূপা গঙ্গোপাধ্যায় প্রায় ১০,২৬৯ ভোটের বিশাল লিড নিয়ে এগিয়ে রয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই রাউন্ড পর্যন্ত বিজেপির ঝুলিতে এসেছে ২৪,৮৩৪টি ভোট, অন্যদিকে লাভলি মৈত্র পেয়েছেন ১৪,৫৬৫টি ভোট।[TECHTARANGA-POST:8743]১১ বছরের পোড়খাওয়া রাজনীতিক রূপা গঙ্গোপাধ্যায়ের অভিজ্ঞতার কাছে কি তবে ধরাশায়ী হচ্ছেন ছোটপর্দার পরিচিত মুখ লাভলি? গত বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ থেকে লাভলি জিতলেও, এবার কিন্তু পরিস্থিতি ভিন্ন। গেরুয়া শিবিরের মহিলা মোর্চার প্রাক্তন রাজ্য সভানেত্রীর এই ঝোড়ো ব্যাটিং তৃণমূলের দুর্গে বড়সড় ফাটল ধরার ইঙ্গিত দিচ্ছে। [TECHTARANGA-POST:8737]যদিও বাম প্রার্থী পারমিতা দাশগুপ্ত লড়াইয়ে থাকলেও মূল লড়াইটা এখন রূপা ও লাভলির মধ্যেই সীমাবদ্ধ। গণনার বাকি রাউন্ডগুলোতে লাভলি এই ব্যবধান ঘুচিয়ে প্রত্যাঘাত করতে পারেন কি না, এখন সেদিকেই নজর গোটা রাজ্যের।

সোনারপুর দক্ষিণে ‘দ্রৌপদী’র তেজ! লাভলিকে ১০ হাজার ভোটে পিছনে ফেলে ঝোড়ো লিড রূপা গঙ্গোপাধ্যায়ের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার