Hidden Stories (বাংলা)

দেশজুড়ে নিট কেলেঙ্কারির মাঝেই শিক্ষামন্ত্রীর সাথে হাসিমুখে করমর্দন করে চরম ট্রোলের শিকার আর. মাধবন

নয়াদিল্লি: দেশজুড়ে যখন লক্ষ লক্ষ নিট (NEET) পরীক্ষার্থীর স্বপ্ন চুরমার করে প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারি নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ, ঠিক তখনই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে হাসিমুখে করমর্দন করে নেটিজেনদের তীব্র রোষের মুখে পড়লেন অভিনেতা আর. মাধবন! [TECHTARANGA-POST:10244]পরপর দু’বছর নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে যখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধীরা সরব, ঠিক সেই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে মাধবনের এই ‘সৌজন্য সাক্ষাৎ’ কিছুতেই মেনে নিতে পারছে না নেটপাড়া। ‘ধুরন্ধর’ অভিনেতার এই কাণ্ড দেখে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ক্ষোভের বাণ আছড়ে পড়েছে। ‘থ্রি ইডিয়টস’ ছবির প্রসঙ্গ টেনে এনে একাংশ তাঁকে ‘মেরুদণ্ডহীন’ বলতেও দ্বিধা করেননি।[TECHTARANGA-POST:10269]আসলে গত ২৩ জুন, মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে বসেছিল পদ্ম পুরস্কার প্রদানের চাঁদের হাট। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য ও বহুমুখী অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’তে ভূষিত হন আর. মাধবন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পরম সম্মান গ্রহণ করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আয়োজিত একটি বিশেষ নৈশভোজে যোগ দেন অভিনেতা। সেখানেই উপস্থিত বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের ভিড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মুখোমুখি হন মাধবন। সৌজন্যের খাতিরে দুজনে হাসিমুখে হাত মেলান এবং সেই বিশেষ মুহূর্তের ছবি নিজের ‘এক্স’ (টুইটার) হ্যান্ডলে শেয়ার করেন খোদ শিক্ষামন্ত্রী। ছবিতে মাধবনের বিনয় ও প্রতিভার প্রশংসা করে ধর্মেন্দ্র প্রধান পোস্ট করতেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে বিতর্কের পারদ চড়ে যায়।এবার সশরীরে ময়দানে প্রধানমন্ত্রী মোদী, সহায়তার বড় ঘোষণাছবিটি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ ধর্মেন্দ্র প্রধানকে খোঁচা দিয়ে বলেন, এই কেলেঙ্কারির পর পদত্যাগ করার বদলে তিনি অভিনেতাদের সঙ্গে পোজ দিচ্ছেন! তবে সবথেকে বেশি আক্রমণের শিকার হয়েছেন খোদ অভিনেতা। এক ক্ষুব্ধ নেটিজেন মাধবনের কাল্ট ছবি ‘থ্রি ইডিয়টস’-এর কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, “আপনার কেরিয়ারের অন্যতম সেরা ছবি ছিল থ্রি ইডিয়টস, যা দেশের ঘুণে ধরা শিক্ষাব্যবস্থা আর তরুণ প্রজন্মের স্বপ্ন ভাঙার গল্প বলেছিল। [TECHTARANGA-POST:10267]আর আজ আপনি বাস্তব জীবনে এমন একজন মানুষের সঙ্গে মেলামেশা করছেন যাঁর জেরে লাখো তরুণের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে! এটা অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক।” অপর এক ব্যবহারকারী উপহাসের সুরে লিখেছেন, “শিক্ষামন্ত্রী বোধহয় মাধবনকে এমন একটা সিনেমার চিত্রনাট্য লিখতে বলছেন, যেখানে দেখানো হবে কীভাবে আইএসআইএস নিটের সার্ভার হ্যাক করে প্রশ্ন ফাঁস করেছিল আর মন্ত্রক বীরত্বের সঙ্গে তা সামলেছে!”

দেশজুড়ে নিট কেলেঙ্কারির মাঝেই শিক্ষামন্ত্রীর সাথে হাসিমুখে করমর্দন করে চরম ট্রোলের শিকার আর. মাধবন

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার