Hidden Stories (বাংলা)

ঘুমন্ত মানুষদের ওপর গাফিলতির দায় চাপানো যাবে না, ঐতিহাসিক রায় দিল দিল্লি হাই কোর্ট

নয়াদিল্লি: ফুটপাথে অনিয়ন্ত্রিত গাড়ি উঠে মানুষ পিষে মারার ঘটনায় দোষ কার? চালকের নাকি ফুটপাথে শুয়ে থাকা অসহায় মানুষের? মোটর অ্যাকসিডেন্টস ক্লেমস ট্রাইবুনালের একটি চাঞ্চল্যকর রায় খারিজ করে এবার ঐতিহাসিক সিদ্ধান্ত শোনালো দিল্লি হাই কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফুটপাথে গাড়ি উঠে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায় চালকের গাফিলতির ওপরই বর্তায়; কোনো অবস্থাতেই ফুটপাথে ঘুমিয়ে থাকা গৃহহীন মানুষকে এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী করা যায় না।ঘটনার সূত্রপাত ২০১৫ সালের অক্টোবরে, যখন দিল্লির মাদিপুর মেট্রো স্টেশনের নিচে ফুটপাথে একটি দ্রুতগতির ট্রাক উঠে চারজনকে পিষে দেয়। চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। তবে অবাক করার মতো বিষয় হলো, ট্রাইবুনালে মামলা উঠলে ট্রাইবুনাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকেই ৫০ শতাংশ দায়ী করে তাদের প্রাপ্য ক্ষতিপূরণের অর্ধেক টাকা কেটে নেওয়ার নির্দেশ দেয়। যুক্তি ছিল, ফুটপাথে শোওয়া উচিত নয়।সেই অন্যায্য রায়ের বিরুদ্ধে পরিবারগুলি দিল্লি হাই কোর্টে আপিল করলে বিচারপতি অনীশ দয়ালের বেঞ্চ ট্রাইবুনালের ওই নির্দেশ পুরোপুরি খারিজ করে দেয়। উচ্চ আদালতের পর্যবেক্ষণ, পথচারীরা স্বাভাবিকভাবেই ফুটপাথকে নিরাপদ মনে করেন এবং সেখানে কোনো গাড়ি উঠে আসবে— এমনটা তাঁরা প্রত্যাশা করেন না। এদেশের বাস্তবতায় গৃহহীন ও দরিদ্র শ্রমিকরা প্রায়শই বাধ্য হয়ে ফুটপাথে আশ্রয় নেন। চালকের চরম বেপরোয়া মনোভাব ও অন্যায়ের সঙ্গে সাধারণ মানুষের ফুটপাথে ঘুমোনোর ঘটনাকে এক পাল্লায় মাপা যায় না। ফলে চালকের অপরাধ কোনোভাবেই ঢাকা যায় না বলে জানিয়ে পূর্ণ ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।[TECHTARANGA-POST:11292]হিডেন স্টোরিজ নিউজ

ঘুমন্ত মানুষদের ওপর গাফিলতির দায় চাপানো যাবে না, ঐতিহাসিক রায় দিল দিল্লি হাই কোর্ট