উত্তরাখণ্ডে অপারেশন ব্লু স্টারের স্মৃতি! অস্ত্রহাতে গুরুদ্বার কব্জা করল নিহাঙ্গ শিখরা, ছাদে পুণ্যার্থীকে পণবন্দি করে চরম হুঁশিয়ারি!
দেরাদুন: ৪২ বছর আগে অমৃতসরের স্বর্ণ মন্দিরে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী বিভীষিকার স্মৃতি যেন আচমকাই ফিরে এল পাহাড়ি রাজ্যে। উত্তরাখণ্ডের বুকে তরোয়াল ও মারাত্মক আগ্নেয়াস্ত্র হাতে একটি আস্ত গুরুদ্বার দখল করে নিল একদল নিহাঙ্গ শিখ। শুধু পবিত্র ধর্মস্থল কব্জা করাই নয়, গুরুদ্বারের ছাদে এক পুণ্যার্থীকে রীতিমতো পুতুলের মতো পণবন্দি করে রেখেছে তারা। ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই হাইভোল্টেজ টানাপড়েনে গোটা এলাকায় জারি করা হয়েছে চরম সতর্কতা। থমথমে পরিস্থিতিতে যে কোনও মুহূর্তে বড়সড় রক্তক্ষয়ের আশঙ্কায় কাঁপছে দেবভূমি।[TECHTARANGA-POST:10162]উত্তরাখণ্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত ১৬ জুন। কার্নপ্রয়াগে হেমকুণ্ড সাহিবের দর্শন সেরে মোহালিতে ফিরছিলেন কয়েকজন নিহাঙ্গ শিখ। মাঝরাস্তায় কোনও একটি বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁদের তীব্র বচসা বাঁধে, যা মুহূর্তের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। অভিযোগ, নিহাঙ্গ শিখরা উন্মত্তের মতো তলোয়ার নিয়ে স্থানীয়দের ওপর চড়াও হন। এই তরোয়াল-যুদ্ধে এক নিহাঙ্গ শিখ-সহ মোট চারজন গুরুতর জখম হন। ঘটনার পরই পুলিশ কড়া পদক্ষেপ করে অভিযুক্ত নিহাঙ্গদের গ্রেপ্তার করে।[TECHTARANGA-POST:10148]নিজেদের সঙ্গীদের এই গ্রেপ্তারি কিছুতেই মেনে নিতে পারেনি নিহাঙ্গদের অন্য একটি বড় গোষ্ঠী। ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতেই শনিবার সন্ধ্যায় আচমকা অস্ত্রশস্ত্র নিয়ে উত্তরাখণ্ডের ওই গুরুদ্বারে চড়াও হয় তারা। পুণ্যার্থীদের তাড়াতে তাড়াতে গুরুদ্বারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় এবং এক পুণ্যার্থীকে টেনেহিঁচড়ে ছাদে নিয়ে গিয়ে পণবন্দি করে। পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে গুরুদ্বারের ছাদে অন্তত ছয়জন সশস্ত্র নিহাঙ্গ শিখ অবস্থান করছে। তাদের হাতে রয়েছে ধারালো খোলা তলোয়ার ও অন্যান্য অস্ত্র। বন্দি পুণ্যার্থীর জীবন বাঁচাতে এবং নিহাঙ্গদের নীচে নামিয়ে আনতে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারা লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছেন, যদিও ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিহাঙ্গরা নিজেদের দাবিতে অনড়।প্রথম দফায় ৩ ঘণ্টার জেরা, এবার দ্বিতীয়বার বিধাননগর দক্ষিণ থানায় তলব প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকেএই ঘটনা স্বাভাবিকভাবেই ১৯৮৪ সালের জুন মাসের সেই ঐতিহাসিক ও ভয়ানক অধ্যায়কে মনে করিয়ে দিচ্ছে। সেবার শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা জার্নেল সিং ভিন্দ্রানওয়ালে তাঁর কয়েকশো সশস্ত্র অনুগামীকে নিয়ে অমৃতসরের পবিত্র স্বর্ণ মন্দিরের ভেতর দুর্গ গড়ে তুলেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় সেনা নামিয়ে চালাতে হয়েছিল 'অপারেশন ব্লু স্টার'। সেই সেনা অভিযানে ভিন্দ্রানওয়ালে খতম হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। উত্তরাখণ্ডের গুরুদ্বারে যেভাবে অস্ত্রহাতে নিহাঙ্গরা অবস্থান নিয়েছে, তার পর পরিস্থিতি যাতে কোনওভাবেই হাতের বাইরে না চলে যায়, তার জন্য গোটা গুরুদ্বার চত্বর ঘিরে রেখেছে বিশাল পুলিশ ও কমব্যাট ফোর্স।