Hidden Stories (বাংলা)

‘এই দেশের খান, আর নাম গান অন্য দেশের?’—নাসিরুদ্দিনকে তুলোধোনা পীযূষ-কঙ্গনার

আবার বিতর্কিত মন্তব্যে সংবাদের শিরোনামে বলিউড 'কুইন' কঙ্গনা। বলিউডের অন্দরমহলের বহুদিনের চেপে রাখা ক্ষোভ, আদর্শগত সংঘাত এবং প্রকাশ্য কাদা ছোড়াছুড়ি আবার চলে এল হেডলাইনের আলোয়। বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের বিতর্কিত মন্তব্যের জবাবে একচুল জমি ছাড়তে নারাজ 'কুইন' কঙ্গনা রানাওয়াত। প্রথাভাঙা আক্রমণের জন্য পরিচিত কঙ্গনা এবার সোজা তোপ দাগলেন নাসিরুদ্দিন শাহের বিরুদ্ধে। 'যে দেশে খাচ্ছেন, সে দেশেরই অপমান?'— এমনই কড়া ও চাঁচাছোলা ভাষায় বর্ষীয়ান অভিনেতার 'কুকুর' সংক্রান্ত মন্তব্যকে ধুলিসাৎ করে দিলেন অভিনেত্রী। বিতর্কের সূত্রপাত সিজেপি (CJP) আন্দোলনের সময় নাসিরুদ্দিন শাহের দেওয়া একটি বিস্ফোরক মন্তব্যকে ঘিরে। যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বলিউডের প্রথম সারির তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে তিনি কটাক্ষ করে বলেছিলেন—"মুখে হাড় নিয়ে বসে থাকা কুকুর যেমন ঘেউ ঘেউ করতে পারে না, ইন্ডাস্ট্রির অভিনেতাদের অবস্থা ঠিক তেমন।"সম্প্রতি ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের এক আন্দোলনের সময় অভিনেতা-সংগীতশিল্পী পীযূষ মিশ্র নাসিরুদ্দিনের এই মন্তব্যটি আবার উস্কে দিয়ে সরাসরি প্রশ্ন তোলেন — "নাসির সাহেব, আপনার বক্তব্য অনুযায়ী এখন কথা বলতে না পারা অন্য কুকুরেরা কোথায়?" পীযূষের এই মন্তব্যের পরই ময়দানে নামেন কঙ্গনা রানাওয়াত। পীযূষ মিশ্রকে পূর্ণ সমর্থন জানিয়ে নাসিরুদ্দিনকে 'শেয়াল' (Lomdi) বলে কটাক্ষ করেন তিনি।সোশ্যাল মিডিয়ায় পাল্টা আঘাত হেনে কঙ্গনা লেখেন,"আসলে সবাই কারোর না কারোর কুকুর। কিন্তু আমি যে দেশের রুটি খাই, সেই দেশের পাহারা দিই এবং তার জন্য লড়াই করি— এতে আমার গর্ব আছে। নাসির সাহেব খান তো এই দেশের, কিন্তু লড়াই করেন প্রতিবেশী দেশের হয়ে! আনুগত্য ও ভালোবাসার বিচারে কুকুরের সঙ্গে তুলনা তো বরং সম্মানের, আমি নাসিরুদ্দিনের মতো শেয়াল হওয়ার চেয়ে কুকুর হওয়া হাজার গুণে শ্রেয় মনে করি।"ইন্ডাস্ট্রিতে কঙ্গনা রানাওয়াত বনাম নাসিরুদ্দিন শাহের এই দ্বৈরথ নতুন নয়। তবে এবার সিজেপি প্রতিবাদের সেই পুরোনো ক্ষত আর শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে জল গড়িয়েছে অনেক দূর। কঙ্গনার 'শেয়াল' বনাম 'কুকুর' সংক্রান্ত খোঁচা এখন সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হলেও এখনও অবধি এর পাল্টা কোনো প্রতিক্রিয়া দেননি শাহ সাহেব।

‘এই দেশের খান, আর নাম গান অন্য দেশের?’—নাসিরুদ্দিনকে তুলোধোনা পীযূষ-কঙ্গনার