Hidden Stories (বাংলা)

তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চিঠি মোদীর

কলকাতা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী। ঢাকার ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।চিঠিতে মোদি লেখেন, “মহামান্য, ঈদ মোবারক। ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।”তিনি উল্লেখ করেন, রমজান মাসজুড়ে ভারতসহ বিশ্বের মুসলিম সম্প্রদায় রোজা ও প্রার্থনার মাধ্যমে আত্মসংযম ও আধ্যাত্মিক চর্চায় সময় কাটিয়েছেন। ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরে মোদি বলেন, এই উৎসব সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একতার মতো চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়।[TECHTARANGA-POST:7436]চিঠিতে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির কামনাও করেন। একইসঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।[TECHTARANGA-POST:7416]কূটনৈতিক মহলের মতে, এই শুভেচ্ছা বার্তা দুই দেশের সম্পর্কের উষ্ণতা ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।

তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চিঠি মোদীর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার