Hidden Stories (বাংলা)

শেষ ফোনে কী কথা হয়েছিল? এনআরএসের নার্সের রহস্যমৃত্যুতে স্বামীর বয়ান ঘিরে প্রশ্ন

কলকাতাঃ এনআরএস হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নার্সের রহস্যমৃত্যু ঘিরে এখনও কাটেনি ধোঁয়াশা। আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তাও জানা যায়নি। মৃত্যুর আসল কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, এরই মধ্যে মৃতার স্বামীর বক্তব্যে বেশ কিছু অসংগতি মিলেছে।  ফলে তদন্তের গতিপথে নতুন করে উঠে আসছে একাধিক প্রশ্ন।[TECHTARANGA-POST:11667]৩০ বছরের ওই নার্স পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে গাজিয়াবাদের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২০২৩ সালে আইনি বিয়ে করেন তাঁরা। পরে ২০২৫ সালের অক্টোবরে সামাজিক বিয়ে হয়। পেশায় অ্যাকাউন্ট্যান্ট স্বামী বিয়ের পর কলকাতায় চলে আসেন। দমদমে ভাড়া বাড়িতে থাকতেন দু’জনে। পরিচিতদের দাবি, তাঁদের দাম্পত্যে কোনও অশান্তির খবর ছিল না। মৃত্যুর আগেও স্বামীর সঙ্গে ফোনে কথা হয়েছিল নার্সের। টানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমার কথাও জানিয়েছিলেন তিনি। তারপর আর তাঁদের কথা হয়নি বলে জানা গিয়েছে। মৃত্যুর আগে আরও কারও সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল কি না, তা জানতে মোবাইলের কল রেকর্ড ও অন্যান্য তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।[TECHTARANGA-POST:11660]অন্যদিকে, ঘটনার কারণ খুঁজতে হাসপাতাল ও স্বাস্থ্যদপ্তরের তরফে আলাদা অভ্যন্তরীণ কমিটি তৈরি হয়েছে। ফরেনসিক বিভাগের প্রধান, এমএসভিপি, নার্সিং সুপার-সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা রয়েছেন সেই কমিটিতে। আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। 

 শেষ ফোনে কী কথা হয়েছিল? এনআরএসের নার্সের রহস্যমৃত্যুতে স্বামীর বয়ান ঘিরে প্রশ্ন