Hidden Stories (বাংলা)

রেজিনগর ছেড়ে নওদাতেই থিতু হলেন হুমায়ুন! উপনির্বাচনে লড়াবেন ছেলেকে

রেজিনগর: নির্বাচনের ফল বেরোনোর কয়েক দিনের মধ্যেই নিজের সিদ্ধান্ত স্পষ্ট করে দিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। পূর্বের কথা মতোই রেজিনগর বিধানসভা কেন্দ্রটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে, রাজনীতির ময়দান খালি থাকছে না; নিজের ছেড়ে দেওয়া আসনে উত্তরাধিকারী হিসাবে নিজের ছেলেকেই প্রার্থী ঘোষণা করলেন তিনি।[TECHTARANGA-POST:8867]এবারের নির্বাচনে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর — দুটি আসনেই লড়েছিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত এই নেতা। জয়ের আগেই তিনি ঘোষণা করেছিলেন, দুটি আসনেই জিতবেন এবং পরে রেজিনগর আসনটি ছেড়ে দেবেন। সেই মতোই বৃহস্পতিবার রেজিনগরে এক কর্মিসভায় নিজের পদত্যাগের কথা জানান তিনি। তিনি নওদা আসনের বিধায়ক হিসাবেই কাজ চালিয়ে যাবেন।[TECHTARANGA-POST:8866]রেজিনগরের সভায় হুমায়ুনের পাশেই উপস্থিত ছিলেন তাঁর ছেলে তথা বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম নবী আজাদ। সভা থেকেই হুমায়ুন ঘোষণা করেন, রেজিনগরের আসন্ন উপনির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবেন গোলাম নবী আজাদ। রাজনৈতিক মহলের মতে, নিজের রাজনৈতিক জমি শক্ত করতেই ছেলেকে সামনের সারিতে নিয়ে এলেন তিনি।[TECHTARANGA-POST:8863]উল্লেখ্য, সদ্যসমাপ্ত নির্বাচনে নওদায় তৃণমূল প্রার্থী সাহিনা মুমতাজকে ২৭ হাজার ৯৪৩ ভোটে এবং রেজিনগরে তৃণমূলের আতাউর রহমানকে ৫৮ হাজার ৮৭৬ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছিলেন হুমায়ুন কবীর। তৃণমূলের শক্ত ঘাঁটিতে ফাটল ধরিয়ে নির্দলীয় ধাঁচের এই জয় মুর্শিদাবাদের রাজনীতিতে তাঁকে একচ্ছত্র আধিপত্য দিয়েছে।[TECHTARANGA-POST:8858]এখন দেখার, বাবার ছেড়ে দেওয়া আসনে ছেলে গোলাম নবী আজাদ কতটা প্রভাব ফেলতে পারেন। উপনির্বাচনকে কেন্দ্র করে রেজিনগরে এখন থেকেই চড়ছে পারদ।#HumayunKabir #MurshidabadPolitics #RejinagarByElection #AmJanataUnnayanParty #WestBengalPolitics #HiddenStoriesNews

রেজিনগর ছেড়ে নওদাতেই থিতু হলেন হুমায়ুন! উপনির্বাচনে লড়াবেন ছেলেকে

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার