২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! আসানসোলের জিটি রোডে বুলডোজার, ফুটপাত দখলমুক্ত করল পুরসভা
অবৈধ দখলদারদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই বড়সড় পদক্ষেপ নিল আসানসোল পুর প্রশাসন। শুক্রবার সকালে জিটি রোডে নামল বুলডোজার। সাধারণ মানুষের হাঁটার রাস্তা ও পার্কিংয়ের জায়গা ফিরিয়ে দিতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালানো হল।এনকাউন্টার ইস্যুতে বিরোধীদের সমালোচনায় দিলীপ ঘোষএদিন রাহালেন মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত জিটি রোডের দু’পাশে রাস্তার ধারের একাধিক অবৈধ দোকানপাট ও অস্থায়ী কাঠামো সরিয়ে দেওয়া হয়। পুরসভার এই অভিযানে উপস্থিত ছিল প্রশাসন ও পুলিশ। তবে বুলডোজার পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দোকান ভাঙার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। বুলডোজার আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের বচসাও হয়। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ফের শুরু হয় উচ্ছেদ অভিযান। ব্যবসায়ীদের অভিযোগ, কোনও আগাম নোটিস না দিয়েই এই অভিযান চালানো হয়েছে। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর তরফে দুর্গাপুজো পর্যন্ত উচ্ছেদ অভিযান বন্ধ রাখার কথা বলা হয়েছিল। এক ব্যবসায়ী বলেন, “বৃষ্টি পড়ছে, দোকান থেকে জিনিসপত্র সরানোর সুযোগও দেওয়া হয়নি। আচমকাই সব ভেঙে দেওয়া হয়েছে।” [TECHTARANGA-POST:10810]তবে পুর প্রশাসনের দাবি, মূল হকারদের সরানো নয়, বরং রাস্তা ও পার্কিংয়ের জায়গা দখল করে থাকা অস্থায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে এই পদক্ষেপ। বৃহস্পতিবার আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে ব্যবসা করা হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। প্রায় ২ হাজার হকারকে বিকল্প জায়গা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। অগ্নিমিত্রা পাল বলেন, “মূল ফুটপাতের পুরনো হকারদের সরানো হচ্ছে না। তবে পার্কিংয়ের জায়গা দখল করে বসা দ্বিতীয় সারির অস্থায়ী হকারদের জন্য বিকল্প জায়গা চিহ্নিত করা হবে।”এদিকে শুক্রবার থেকেই আসানসোল দক্ষিণ বিধানসভার মহিশীলা বড়তলা বাজারে শুরু হয়েছে ‘সরাসরি দিদিভাই’ সেবাকেন্দ্র। এই কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা ও সরকারি পরিষেবা সংক্রান্ত অভিযোগ শুনবেন পুরমন্ত্রী। অগ্নিমিত্রা পালের দাবি, মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।