Liquor Price: মদের দাম বাড়তেই পুজোর বাজেটে টান? সুরাপ্রেমীদের জন্য বাড়তি খরচ সামলানোর উপায় কী?
দুর্গাপুজোর আনন্দযাপনের আগে রাজ্যের সুরাপ্রেমীদের জন্য জোড়া ধাক্কা। পুজোর আগেই রাজ্যে মদের দাম বাড়তে চলেছে। একইসঙ্গে মহাষ্টমীর দিন রাজ্যে মদ বিক্রি বন্ধ রাখার কথাও জানিয়েছে রাজ্য সরকার। ফলে পুজোর সময়ে যাঁরা মদ কেনেন, তাঁদের জন্য দাম এবং বিক্রির দিনের হিসাবটা আগে থেকে জেনে রাখা জরুরি।জানা যাচ্ছে, আবগারি রাজস্ব বাড়ানোর লক্ষ্যেই রাজ্য সরকার মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড বা BEVCO-র সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে রাজ্যজুড়ে মদের নতুন দাম কার্যকর হবে। মদের দাম বাড়লে সবচেয়ে সরাসরি প্রভাব পড়বে খরচে। একই ধরনের বা একই ব্র্যান্ডের বোতল কিনতে আগের তুলনায় বেশি টাকা লাগতে পারে। পুজোর সময়ে জামাকাপড়, খাওয়াদাওয়া, ঘোরাঘুরি থেকে শুরু করে নানা খরচ এমনিতেই বাড়ে। তার সঙ্গে কোনও পণ্যের দাম বাড়লে পুরো উৎসবের বাজেটেই তার প্রভাব পড়তে পারে। [TECHTARANGA-POST:12580]দাম বাড়ার আগে কী করবেন? প্রথমেই কোনও গুজব বা দোকানির কথায় নির্ভর না করে বোতলের গায়ে দেওয়া সরকারি এমআরপি দেখে নিন। নতুন দাম কার্যকর হওয়ার পরও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে কি না, সেটাও খেয়াল করুন। পাশাপাশি কেনাকাটার সময় বিল নেওয়া ভাল। অন্যদিকে, পুজোর বাজেটের সঙ্গে মিলিয়ে প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করুন। দাম বাড়ার খবর শুনে অযথা বেশি পরিমাণে মজুত করারও প্রয়োজন নেই। আর মহাষ্টমীর ‘ড্রাই ডে’-র কথা মাথায় রেখে আগে থেকেই সেই বিষয়টি পরিকল্পনা করে রাখুন।