বাথটাবের সেই শিশু এবার মেসির মুখোমুখি:ফুটবল ইতিহাসের সবচেয়ে আইকনিক ফাইনাল!
'গল্পটি যখন রূপকথাকেও হার মানায়'কারণ এটাই ফুটবলের ম্যাজিক।আগামী রোববারের ফিফা বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে আইকনিক ভাইরাল হওয়া ছবিটি কিন্তু এই সপ্তাহের নয়, বরং প্রায় ১৯ বছর আগের।তখনও লামিন ইয়ামাল স্পেনের টিনএজ বিস্ময় হয়ে ওঠেননি, আর লিওনেল মেসিও ফুটবল ঈশ্বরের সিংহাসনে বসেননি। ২০০৭ সালের ডিসেম্বর মাসে ইউনিসেফের একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য বার্সেলোনার এক ২০ বছরের তরুণ ফুটবলার প্লাস্টিকের টাব-এ স্নান করাচ্ছিলেন মাত্র ৫ মাসের এক শিশুকে। ১৬ বছর ধরে এই ছবিগুলো স্পোর্টস আর্কাইভের ধুলোবালিতে ঢাকা পড়েছিল। কিন্তু ২০২৪ ইউরো কাপের সময় ইয়ামালের বাবা যখন সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে ক্যাপশন দিলেন—"দুই কিংবদন্তির সূচনা", মুহূর্তেই ইন্টারনেট দুনিয়া তোলপাড় হয়ে যায়। তখন কেউ ভাবতেও পারেনি এই বাচ্চাটা আজ কোথায় পৌঁছাবে, আর মেসি যে মেসি হয়ে উঠবেন সেটাই বা কে জানত! [TECHTARANGA-POST:10993]রোববারের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। একদিকে ৩৯ বছর বয়সী ফুটবল জাদুকর মেসি, যিনি সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত অ্যাসিস্ট করে পেলের রেকর্ড ছুঁয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন। অন্যদিকে, স্পেনের ফুটবলের ভবিষ্যৎ, মাত্র ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল।ফুটবল বিধাতার লেখা এই অবিশ্বাস্য চিত্রনাট্যের শেষটা দেখতে আপনি প্রস্তুত তো?