Hidden Stories (বাংলা)

মহুয়াকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান! কালো পতাকা, গাড়িতে হামলার অভিযোগে উত্তপ্ত চাপড়া

কলকাতাঃ ফের বিক্ষোভের মুখে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নদিয়ার চাপড়ায় কর্মী সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। বেরোনোর সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। কালো পতাকা দেখানোর পাশাপাশি চলল ‘গো ব্যাক’ স্লোগান। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।[TECHTARANGA-POST:12202]মহুয়াকে নিরাপদে গাড়িতে তুলে দেওয়ার চেষ্টা করেন তৃণমূল কর্মীরা। সেই সময় দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। বিশৃঙ্খলার মধ্যে পড়ে যান মহুয়াও। অভিযোগ, গাড়িতে উঠে যাওয়ার পরেও বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে রাখেন এবং গাড়িতে চড়-চাপড় মারতে থাকেন। এমনকি গাড়ি ভাঙচুরের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। শেষপর্যন্ত বিক্ষোভের মধ্যেই গাড়ি নিয়ে ঘটনাস্থল ছাড়েন সাংসদ। মহুয়া মৈত্রের নিজের সংসদীয় এলাকা কৃষ্ণনগরে এর আগেও একাধিকবার বিক্ষোভ ও হামলার অভিযোগ উঠেছে। তাঁর নিরাপত্তা নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থও হয়েছিলেন তৃণমূল সাংসদ। আদালতের নির্দেশে এবার থেকে কৃষ্ণনগরে তাঁর নিরাপত্তায় দু’জন করে পুলিশকর্মী মোতায়েন থাকার কথা।[TECHTARANGA-POST:12201]ঘটনার পর মহুয়া মৈত্র দাবি করেন, চাপড়ায় তৃণমূলের কর্মী বৈঠক সফল হয়েছে। তাঁকে ঘিরে বিক্ষোভের পিছনে বিজেপি ও দলবদলুদের মদত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দল ছেড়ে যাওয়া নেতাদের ‘বেইমান’ কটাক্ষ করে দলবিরোধী কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দেন সাংসদ। অন্যদিকে, বিজেপির পাল্টা দাবি, চাপড়ায় অশান্তি, মাদক কারবার ও তোলাবাজির পিছনে মহুয়ার মদত রয়েছে। হিন্দু দেবদেবীকে অপমানের অভিযোগে ক্ষুব্ধ হয়েই সাধারণ মানুষ কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করেছেন।

মহুয়াকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান! কালো পতাকা, গাড়িতে হামলার অভিযোগে উত্তপ্ত চাপড়া