Hidden Stories (বাংলা)

দমদমের থেকেও বড় হবে নতুন বিমানবন্দর? কোথায় গড়ছে রাজ্যের দ্বিতীয় আন্তর্জাতিক এয়ারপোর্ট?

কলকাতা দমদম বিমানবন্দরের ওপর ক্রমবর্ধমান যাত্রী ও পণ্য পরিবহণের চাপ কমাতে রাজ্যে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর গড়ার পরিকল্পনা সামনে এল। রাজ্য সরকারের সাম্প্রতিক বাজেটে আনুষ্ঠানিকভাবে কল্যাণীতে একটি গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা করা হয়েছে।অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, এই প্রকল্পের জন্য প্রায় ১,০০০ থেকে ১,৫০০ একর জমি চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে জমি নির্ধারণ ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগোচ্ছে। এই ঘোষণার পরই কল্যাণী এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই কলকাতা বিমানবন্দরের বিকল্প হিসেবে রাজ্যে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির দাবি উঠছিল। অবশেষে সেই পরিকল্পনা বাস্তব রূপ পেতে চলেছে বলে মনে করা হচ্ছে। এর আগে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও এই প্রকল্প নিয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন। তিনি কয়েকদিন আগেই দাবি করেছিলেন, কল্যাণীতে বিমানবন্দর গড়ার বিষয়টি সময়ের অপেক্ষা।[TECHTARANGA-POST:10270]বিশেষজ্ঞদের মতে, কলকাতা বিমানবন্দরের চাপ কমানো এবং উত্তরবঙ্গ–দক্ষিণবঙ্গের মধ্যে দ্রুত যোগাযোগ গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। একই সঙ্গে কল্যাণীকে একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এর আগে কল্যাণীতে বিমানবন্দর গড়ার প্রস্তাব থাকলেও জমি সংক্রান্ত জটিলতায় তা বাস্তবায়িত হয়নি। তবে এবার পরিস্থিতি অনেকটাই অনুকূলে বলে প্রশাসনিক সূত্রের দাবি। এই প্রকল্পের একটি বড় সুবিধা হতে পারে উন্নত সড়ক যোগাযোগ। সম্প্রতি প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া সিগন্যাল-মুক্ত কল্যাণী এক্সপ্রেসওয়ের মাধ্যমে কলকাতা বিমানবন্দর থেকে মাত্র ৪০-৪৫ মিনিটেই কল্যাণীতে পৌঁছানো সম্ভব হচ্ছে।[TECHTARANGA-POST:10272]স্থানীয় মহলেও এই প্রকল্প ঘিরে আশার সঞ্চার হয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ডিন রানা ঘোষের মতে, বিমানবন্দর তৈরি হলে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সংযোগ আরও মজবুত হবে। অন্যদিকে চিকিৎসক নয়ন সরকারের মতে, এই বিমানবন্দর চালু হলে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও বড় পরিবর্তন আসবে। দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে রোগীরা সহজেই কল্যাণীর এইমসে চিকিৎসার জন্য আসতে পারবেন। 

 দমদমের থেকেও বড় হবে নতুন বিমানবন্দর? কোথায় গড়ছে রাজ্যের দ্বিতীয় আন্তর্জাতিক এয়ারপোর্ট?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার