Jeetu Kamal: রাজবীরের খেলায় এবার কাঁটা জীতু? ‘বিগ বস বাংলা’য় দ্বিতীয় ওয়াইল্ড কার্ড ঘিরে বাড়ছে কৌতূহল
‘বিগ বস বাংলা’র ঘরে খেলা যত এগোচ্ছে, ততই বদলে যাচ্ছে প্রতিযোগীদের সমীকরণ। তার মাঝেই এবার এল বড় চমক। দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে ‘বিগ বস বাংলা’র ঘরে ঢুকতে চলেছেন অভিনেতা জীতু কমল। বেশ কিছুদিন এই ঘিরে জল্পনা চলছিল। এবার নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল।[TECHTARANGA-POST:12572]প্রথম ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে ঢোকেন রাজবীর দে। তারপর থেকেই তিনি একের পর এক চমক দিয়ে চলেছেন। কখনও সৃজলা গুহ, কখনও নন্দিনী দত্তের সঙ্গে খুনসুটি, আবার কখনও জয়িতার পাশে দাঁড়িয়ে অন্যদের সঙ্গে বিরোধে জড়ানো, ঘরের নানা সমীকরণেই নিজের জায়গা করে নিয়েছেন তিনি। তাই এই সময়ে জীতুর বিগ বসের ঘরে প্রবেশ বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন সকলে। ইতিমধ্যেই ‘বিগ বস বাংলা’র ঘরে ক্যাপ্টেন্সি ঘিরেও উত্তেজনা তুঙ্গে। ভরত কলকে সরিয়ে সোহিনী পাল দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন করে মতবিরোধ। [TECHTARANGA-POST:12556]কিছুদিন আগেই অভিনেতা নিজেই একটি পোস্ট করে ‘নন ফিকশন শো’-এ যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর কথায়, “কথা দিলাম… আমি যে নন ফিকশন শোয়ে যাচ্ছি, সেখানে যদি জয়ী হয়ে ফিরতে পারি, আমার প্রাপ্ত অর্থের ৭৫ শতাংশ বরাদ্দ থাকবে গৃহহীন মানুষ, অনাথ শিশু এবং বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। এই অর্থ ওদের জন্যই ব্যবহার করা হবে। ২৫ শতাংশ আমার। ৭৫ শতাংশ এদের সবার। জীবন শুধু নিজের জন্য বাঁচার নয়।”