Hidden Stories (বাংলা)

‘সংস্থার ঊর্ধ্বে কেউ নয়!’ পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি আইসিসি প্রধান জয় শাহের

নিজস্ব প্রতিনিধি: টি-২০ বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ ও পাকিস্তানের ‘বয়কট’ রাজনীতি নিয়ে এতদিন মৌন থাকলেও, অবশেষে মুখ খুললেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করে দুই পড়শি দেশকেই কড়া বার্তা দিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, কোনো নির্দিষ্ট দল দিয়ে সংস্থা চলে না, বরং সব দলকে নিয়েই আইসিসি।[TECHTARANGA-POST:7322]উল্লেখ্য, নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে অস্বীকার করেছিল বাংলাদেশ। তাদের জায়গায় শেষমেশ খেলেছে স্কটল্যান্ড। অন্যদিকে, বাংলাদেশের সমর্থনে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তানও। এই প্রসঙ্গে জয় শাহ বলেন, "বিশ্বকাপের আগে অনেক নাটক হয়েছে। কিন্তু আইসিসি চেয়ারম্যান হিসেবে আমি স্পষ্ট করতে চাই, কোনো দলই সংস্থার ঊর্ধ্বে নয়। সংস্থা গড়ে ওঠে সব দলকে নিয়ে, কোনো একটি দলের জেদে সংস্থা চলে না।"বিতর্ক থাকলেও মাঠের সাফল্যে উচ্ছ্বসিত শাহ। তিনি জানান, এবারের বিশ্বকাপে একযোগে ৭২ লক্ষ দর্শক লাইভ খেলা দেখেছেন, যা ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। পাশাপাশি আমেরিকা, নেপাল বা নেদারল্যান্ডসের মতো সহযোগী দেশগুলোর লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি। নেপালের ইংল্যান্ডকে বেগ দেওয়া বা জিম্বাবোয়ের অস্ট্রেলিয়া বধকে ক্রিকেটের জয় হিসেবেই দেখছেন তিনি।চ্যাম্পিয়ন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীরকেও সতর্ক থাকতে বলেছেন জয় শাহ। তাঁর মতে, "সাফল্যের চূড়ায় উঠতে বছরের পর বছর লাগে, কিন্তু নিচে নামতে লাগে মাত্র কয়েক মাস। তাই পরিশ্রম থামানো চলবে না।" বিসিসিআইয়ে থাকাকালীন ২০২৮ অলিম্পিক নিয়ে ছক কষেছিলেন তিনি, আর এখন আইসিসি প্রধান হিসেবে ভারতকে ২০৩৬ পর্যন্ত লম্বা রেসের পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন জয় শাহ।[TECHTARANGA-POST:7310]

‘সংস্থার ঊর্ধ্বে কেউ নয়!’ পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি আইসিসি প্রধান জয় শাহের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার