প্রতিবাদের ‘মামলা’ থেকে মিলবে স্বস্তি? NEET পড়ুয়াদের নিয়ে বড় বার্তা কেন্দ্রের
নিট আন্দোলনের আঁচ এবার সুপ্রিম কোর্টে। শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের বিরুদ্ধে যে মামলাগুলি দায়ের হয়েছে, সেগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। এরপরই আদালত স্পষ্ট করে জানায়, আইন মেনে রাজ্য সরকারগুলি প্রয়োজনীয় ক্ষেত্রে এফআইআর প্রত্যাহার করতে পারে। তবে গুরুতর অপরাধের অভিযোগ থাকলে কোনও ছাড় দেওয়া হবে না।সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, তবে এখন সেই সমস্যা মিটেছে। আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমেও বিষয়টির সমাধানের চেষ্টা করা যেতে পারে বলে জানানো হয় কেন্দ্রের তরফে। অন্যদিকে, আন্দোলনকারীদের হয়ে আইনজীবী বৃন্দা গ্রোভার প্রশ্ন তোলেন, সরকার যদি সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ হয়, তাহলে দায়ের হওয়া FIR-গুলি প্রত্যাহার করা হবে, নাকি আদালতের মাধ্যমে খারিজ করা হবে তা স্পষ্ট করা প্রয়োজন। প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, আগে FIR-গুলিকে আলাদা করে শ্রেণিবদ্ধ করা প্রয়োজন। কোন মামলায় শুধুমাত্র ছাত্ররা অভিযুক্ত এবং কোন ক্ষেত্রে পেশাদার অপরাধী বা গুরুতর অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া উচিত।[TECHTARANGA-POST:11414]উল্লেখ্য, NEET-UG প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলন কেন্দ্রের আশ্বাসের পর স্থগিত হয়েছিল। আন্দোলনকারীদের দাবি ছিল, শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া ছাত্র ও স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে যেন কোনও পুলিশি পদক্ষেপ না করা হয়। তবে আগে দায়ের হওয়া এফআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর পড়ুয়াদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়। এই পরিস্থিতিতে সোমবার কেন্দ্রের বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।