Hidden Stories (বাংলা)

‘দেখব না, কাজ করব’! নিহত ছাত্রের পরিবারের সামনে বার্তা শুভেন্দুর

‘জনতার দরবার’ থেকে মানুষের সমস্যা শুনে শুধু আশ্বাস নয়, সমাধানের পথ বের করাই সরকারের লক্ষ্য। বুধবার সল্টলেকে জনতার দরবার কর্মসূচি শেষে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।[TECHTARANGA-POST:10983]এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ২০২৪ সালে লেকটাউনে রহস্যজনকভাবে মৃত রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র সৃঞ্জয় দে-র পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে তাঁরা দাবি করে আসছেন, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে তাঁরা এদিন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “আমরা শুধু দেখে বা শুনে বসে থাকার নীতিতে বিশ্বাস করি না। আমরা কাজ করতে বিশ্বাস করি। জনতার দরবারে আসা অধিকাংশ মানুষের সমস্যার সমাধান ইতিমধ্যেই হয়েছে। মানুষ বুকভরা আশা নিয়ে এখানে আসেন, সেই বিশ্বাসের মর্যাদা রাখাই আমাদের দায়িত্ব।”[TECHTARANGA-POST:10982]প্রসঙ্গত, ২০২৪ সালের ১৩ এপ্রিল লেকটাউনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল হরিণঘাটার বাসিন্দা সৃঞ্জয় দে-র দেহ। সে সময় পুলিশ দাবি করেছিল, ছাত্রটি আত্মহত্যা করেছে। কিন্তু পরিবারের অভিযোগ, ছেলেকে খুন করা হয়েছে এবং ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। নিহতের বাবা যদু দে-র দাবি, তাঁর ছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে বিভিন্ন সময়ে মত প্রকাশ করত। সেই কারণেই তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক মহলের রোষের শিকার হতে হয়েছিল তাকে। তিনি এদিন প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে সরব হয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। শুধু এই ঘটনাই নয়, এদিন একুশের ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত একাধিক পরিবারের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। তাঁদের অভিযোগ শুনে শুভেন্দু বলেন, “যে কোনও অন্যায়ের বিচার হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

‘দেখব না, কাজ করব’! নিহত ছাত্রের পরিবারের সামনে বার্তা শুভেন্দুর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার