Hidden Stories (বাংলা)

অনুব্রত-জীবনকৃষ্ণ-সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে সিউড়ি থানাকে আদালতের নির্দেশ

চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-সহ মোট ছ'জনের বিরুদ্ধে সিউড়ি সিজেএম আদালতে পিটিশন দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে সিউড়ি থানাকে তদন্ত করে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে অগ্রগতি-সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে অভিযোগের সত্যতা নিয়ে এখনও আদালত কোনও মন্তব্য করেনি। [TECHTARANGA-POST:10598]আদালত সূত্রে জানা গিয়েছে, সদাইপুর থানার সাহাপুর গ্রামের বাসিন্দা কল্যাণ ঘোষ গত ১১ জুন সিউড়ি সিজেএম আদালতে অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। অভিযোগপত্রে প্রসেনজিৎ ঘোষ, তন্দ্রা ঘোষ ও উত্তম ঘোষের নাম রয়েছে। নির্ভরযোগ্য সূত্রের দাবি, অভিযুক্তদের তালিকায় রয়েছেন অনুব্রত মণ্ডল, বড়ঞাঁর প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি রাজা ঘোষও। [TECHTARANGA-POST:10566]সব মিলিয়ে মোট ছ'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পাওয়ার পর আদালত সিউড়ি থানাকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। প্রথমে ১৯ জুন রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তা হয়নি। পরে ২ জুলাইও রিপোর্ট পেশ করা যায়নি। এরপর বিচারক আগামী ১৭ জুলাইয়ের মধ্যে তদন্তের অগ্রগতি-সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।৪ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বিস্ফোরক হুমায়ুন! বিজেপি, পুলিশ ও উন্নয়ন ইস্যুতে একযোগে তোপসরকারি আইনজীবী মোক্তাব হোসেন জানিয়েছেন, অভিযোগকারীর দাবি অনুযায়ী প্রসেনজিৎ ঘোষ, তন্দ্রা ঘোষ ও উত্তম ঘোষ বিভিন্ন তৃণমূল নেতার নাম করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন। যদিও অভিযোগে অনুব্রত মণ্ডল বা জীবনকৃষ্ণ সাহার নাম রয়েছে কি না, সে বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি তিনি। আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্ত রিপোর্ট জমা পড়ার পরই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া কোন দিকে এগোবে, তা নির্ধারিত হবে।

অনুব্রত-জীবনকৃষ্ণ-সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে সিউড়ি থানাকে আদালতের নির্দেশ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার