Hidden Stories (বাংলা)

‘ফুটপাতে গাড়ি রাখলেই সোজা কেস!’ মাঝরাতে শহরের রাস্তায় সারপ্রাইজ ভিজিটে অগ্নিমিত্রা পাল

কলকাতা: বেআইনি পার্কিং ও ফুটপাত দখলের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে আইন অমান্য করে শহরের ফুটপাতে গাড়ি বা বাইক রাখলেই কেস করে জরিমানা আদায় করা হবে বলে চরম হুঁশিয়ারি দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শহরের ব্যস্ত রাস্তায় বা ফুটপাতে কোনওভাবেই বেআইনি গাড়ি পার্কিং বরদাস্ত করা হবে না বলে শনিবার রাতে সরেজমিনে সাফ জানিয়ে দেন মন্ত্রী।পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিদিন সকালে ও রাতে তিলোত্তমায় সারপ্রাইজ ভিজিটে বের হচ্ছেন অগ্নিমিত্রা পাল। শনিবার রাতেও নন্দন থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত এলাকা সফর করেন তিনি। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি রাস্তার ধারে ফুটপাতে বেআইনিভাবে দাঁড়িয়ে থাকা গাড়ি এবং বাইকের চালকদের নিজে দাঁড়িয়ে সতর্ক করেন মন্ত্রী। সেই সময় উপস্থিত সংবাদমাধ্যমের সামনে তিনি স্পষ্ট বার্তা দেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য, সেখানে গাড়ি রাখলে এবার সরাসরি আইনি ব্যবস্থা ও জরিমানা হবে। পাশাপাশি হকার উচ্ছেদ ইস্যুতে তিনি জানান, দুর্গাপুজো পর্যন্ত হকারদের ছাড় দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাই পুজোর পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে শনিবার সকালেও নগরোন্নয়ন ভবনে সাধারণ মানুষের কষ্ট ও অভাব-অভিযোগ শুনতে ‘মুখোমুখি’ নামক বিশেষ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। সেখানে প্রায় ৪০টিরও বেশি অভিযোগ সরাসরি জমা পড়ে, যার সিংহভাগই ছিল বিভিন্ন এলাকার অবৈধ নির্মাণকে কেন্দ্র করে। মহেশতলা, বারুইপুর, সোনারপুর সহ নানা প্রান্ত থেকে আসা এই অভিযোগগুলি গুরুত্ব দিয়ে শোনেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।[TECHTARANGA-POST:11272]হিডেন স্টোরিজ নিউজ

‘ফুটপাতে গাড়ি রাখলেই সোজা কেস!’ মাঝরাতে শহরের রাস্তায় সারপ্রাইজ ভিজিটে অগ্নিমিত্রা পাল