Durga Puja 2026: চুলের রংয়েই বদলে যাবে পুজোর লুক! পুরুষদের পছন্দের তালিকায় এবার কোন নতুন শেড?
চুল পাকলেই যে লুকিয়ে রাখতে হবে, এই ধারণা এখন বদলে গেছে। বিশেষ করে মহিলাদের সাজগোজের পাশাপাশি ছেলেদের পোশাক থেকে শুরু করে সাজগোজের বিষয়টাও এখন বেশ প্রাধান্য পায়। বয়সের ছাপ ঢাকতে চুলে কালো কলপ করার বদলে এখন অনেকে নিজের কাঁচা-পাকা চুলকেই স্টাইলের অংশ করে তুলছেন। পাশাপাশি তরুণরাও চুলের রং নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষায় মেতেছেন।[TECHTARANGA-POST:13221]এই মুহূর্তে পুরুষদের মধ্যে ‘সল্ট অ্যান্ড পেপার’ লুক বেশ জনপ্রিয়। কালো বা গাঢ় চুলের সঙ্গে সাদা-ধূসর চুলের মিশেলেই তৈরি হয় এই স্টাইল। বিশেষ করে আইনজীবী, চিকিৎসক কিংবা এমন পেশায় থাকা ব্যক্তিদের মধ্যে এই ধরনের হেয়ারস্টাইলের চাহিদা রয়েছে। শুধু বয়সে বড়দের মধ্যেই এই প্রবণতা সীমাবদ্ধ নয়। ২০-২২ বছরের তরুণদের মধ্যেও এখন ইচ্ছাকৃত ভাবে কাঁচা-পাকা চুলের মতো লুক তৈরির আগ্রহ দেখা যাচ্ছে। একসময় কম বয়সি ছেলেদের মধ্যে চুলে লালচে বা সাদাটে শেড করার প্রবণতা বেশ দেখা যেত। এখন তার জায়গা নিয়েছে তুলনায় নরম এবং পরিণত শেড। কফি, চকোলেট, চেস্টনাট, বেজ কিংবা বিভিন্ন ধরনের ব্রাউন এই রংগুলির দিকেই বেশি ঝুঁকছেন পুরুষেরা। তবে অনেকে পুজোর সময় একটু অন্যরকম সাজতে চান। বিশেষ করে তরুণদের একাংশ চুলে নীল বা টিল রঙের হাইলাইট করাচ্ছেন। আবার অনেকের পছন্দ গ্রে হেয়ার বা সিলভার হেয়ার ব্লেন্ডিং। কোথাও সিলভার-অ্যাশ হাইলাইট, কোথাও আবার অ্যাশ-ব্লন্ড।[TECHTARANGA-POST:13224]তবে পছন্দের শেড দেখেই চুলে রং করে ফেললে হবে না। ত্বকের রং, চুলের বর্তমান অবস্থা, হেয়ারকাট এবং মুখের সঙ্গে রংটি মানাচ্ছে কি না, সেটাও গুরুত্বপূর্ণ। তাই নতুন কোনও শেড করার আগে পেশাদার কেশসজ্জাশিল্পীর পরামর্শ নেওয়া ভালো।