Hidden Stories (বাংলা)

সরকারি কর্মচারীদের পোয়াবারো! এবার বছরের এই বিশেষ দিনে মিলবে আস্ত একটা ছুটি, ধামাকা ঘোষণা শুভেন্দু সরকারের!

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের এক মস্ত বড় খুশির খবর নিয়ে এল শুভেন্দু অধিকারী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এবার রাজ্যের ছুটির ক্যালেন্ডারে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন দিন। আগামী ৬ জুলাই জনসংঘের প্রতিষ্ঠাতা তথা বাংলার অন্যতম অবিসংবাদিত নেতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে গোটা রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করল বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের সৃষ্টি ও ইতিহাসের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে চিরস্মরণীয় করে রাখতেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাজেট বক্তৃতায় স্পষ্ট করেছে শাসকদল।[TECHTARANGA-POST:10167]চলতি বছরের ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। আর এই বিশেষ মাইলফলককে সামনে রেখেই রাজ্যজুড়ে বছরভর একগুচ্ছ মেগা উদযাপনের পরিকল্পনা করেছে সরকার, যার মধ্যে সরকারি ছুটির এই ঘোষণা কর্মচারীদের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।১ অক্টোবর থেকে মোট ৩৮% হারে মহার্ঘ ভাতা, খুশির হাওয়া সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যেকেবল ছুটির ঘোষণাতেই ক্ষান্ত থাকেনি নতুন সরকার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটে হুগলির জীরাটকে ঘিরে এক এলাহী কাণ্ড শুরু হতে চলেছে। বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে, জীরাটে তাঁর পৈতৃক বাড়িটি সম্পূর্ণ নতুনভাবে সংস্কার করে হেরিটেজ হিসেবে গড়ে তোলা হবে। শুধু তাই নয়, সেখানে স্থাপন করা হবে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক বিশাল ১২৫ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি। এই গোটা হেরিটেজ ও সৌন্দর্যকরণ প্রকল্পের জন্য শুভেন্দু সরকার একধাক্কায় ২০০ কোটি টাকার বিশাল বাজেট বরাদ্দের প্রস্তাব পেশ করেছে।[TECHTARANGA-POST:10142]পশ্চিমবঙ্গের জন্ম ইতিহাসের সঙ্গে ২০ জুন তারিখটি যেভাবে জড়িয়ে, ঠিক সেভাবেই জড়িয়ে রয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দাবি করেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেখানো আদর্শ এবং ইসকন ও ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রদর্শিত আধ্যাত্মিক ও সামাজিক পথেই এবার থেকে পরিচালিত হবে নতুন বাংলা। রাজ্যের নতুন প্রজন্মের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রকৃত ইতিহাস ও অবদানকে তুলে ধরতেই যে বাজেটে এই ২০০ কোটির মাস্টারস্ট্রোক ও ছুটির উপহার দেওয়া হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সরকারি কর্মচারীদের পোয়াবারো! এবার বছরের এই বিশেষ দিনে মিলবে আস্ত একটা ছুটি, ধামাকা ঘোষণা শুভেন্দু সরকারের!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার