Floor Cleaning: ধুলো-ময়লা নয়, ঘরের ‘নেগেটিভিটি’ নিয়েও চিন্তা? পুজোর আগে মেনে চলুন এই নিয়মগুলি
উৎসবের আগে নিজেকে সাজানোর পাশাপাশি ঘরদোর পরিষ্কার করার ব্যস্ততা শুরু হয়ে যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বাড়িতে অগোছালো পরিবেশ থাকলে তার প্রভাব পড়তে পারে সংসারেও। আর সেই কারণেই ঘর মোছার মতো নিত্যদিনের কাজেও বেশ কিছু নিয়ম মেনে চলার কথা বলেন বাস্তু বিশেষজ্ঞরা।[TECHTARANGA-POST:13150]একটি প্রচলিত বাস্তু-টোটকা হল নুন জল দিয়ে ঘর মোছা। বিশ্বাস রয়েছে, নুন নেতিবাচক শক্তি টেনে করতে পারে। এমনকি নজরদোষের প্রভাব কাটাতেও নুন ব্যবহার করা হয়। তাই ঘর মোছার জলে সৈন্ধব নুন মেশানোর রীতি অনেকের মধ্যেই দেখা যায়।কীভাবে এই নুন জলের ব্যবহার করবেন? প্রথমে একটি পাত্রে প্রয়োজনমতো জল নিন। তার মধ্যে সামান্য সৈন্ধব নুন মেশান। এরপর জলটি ভাল করে ফুটিয়ে নিতে বলা হয়। নুন সম্পূর্ণ ভাবে জলে মিশে গেলে পাত্রটি নামিয়ে জল ঠান্ডা করে নিন। মনে রাখবেন, ফুটন্ত বা গরম নুন জল দিয়ে কখনও ঘর মোছা যাবে না। জল সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরই সেটি ঘর পরিষ্কারের কাজে ব্যবহার করতে হবে।
[TECHTARANGA-POST:13147]ঘর মোছার পর সেই জল নিয়েও রয়েছে একটি নিয়ম রয়েছে। সাধারণত ঘর মোছার জল আমরা বাথরুম বা বাড়ির কোনও ড্রেনে ফেলে দিই। কিন্তু বাস্তুবিশ্বাস অনুযায়ী, নুন জল বাড়ির ভিতরে ফেলা যাবে না। এই ব্যবহৃত জল বাড়ির বাইরে কোনও উপযুক্ত জায়গায় ফেলে দিতে হবে। কারও বিশ্বাস অনুযায়ী, এই জলের সঙ্গে বাড়ির নেতিবাচকতাও যেন বাইরে বেরিয়ে যায়। তবে মনে রাখতে হবে, নুন জল নেতিবাচক শক্তি দূর করে বা সাফল্য এনে দেয়, এমন দাবির কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটি মূলত বাস্তুশাস্ত্র ও লোকবিশ্বাসের সঙ্গে যুক্ত একটি ঘরোয়া রীতি।