Hidden Stories (বাংলা)

গঙ্গার জল বাড়তেই বন্যা পরিস্থিতি! বিহারকে বাঁচাতে ফরাক্কার সব গেট খোলার চরম আর্জি বিহারের মুখ্যমন্ত্রীর! কী পদক্ষেপ নেবে বাংলা?

পটনা: ভারী বৃষ্টির কারণে বৃদ্ধি পেয়েছে গঙ্গার জলস্তর। ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিহারের নিচু এলাকাগুলোতে। বিশেষ করে রাজধানী পটনার সমস্ত প্রধান ঘাটে জলস্তর বিপজ্জনক মাত্রায় পৌঁছে বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। তাই এবার গঙ্গার জলপ্রবাহ স্বাভাবিক রাখতে ফরাক্কা ব্যারেজের সমস্ত লকগেট দ্রুত খুলে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের কাছে আর্জি জানাল বিহার সরকার। পটনার সচিবালয় সূত্রে খবর, বন্যা পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন এবং সামগ্রিক পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে দ্রুত জল ছাড়ার আবেদন জানান। সম্রাট চৌধুরী জানিয়েছেন, ফরাক্কার সব গেট খুলে দিলে গঙ্গার জল হুহু করে নেমে বিহারের চাপ কমবে এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপের ইতিবাচক আশ্বাস মিলেছে। উল্লেখ্য, এই সংকটের আবহেই সামনে এসেছে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা জলবণ্টন চুক্তির প্রসঙ্গ, যার মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে চলেছে। চুক্তি নবীকরণে নয়াদিল্লি প্রস্তুত থাকলেও এনডিএ শরিক জেডিইউ-এর তরফে শুরু থেকেই ফরাক্কার কার্যকারিতা নিয়ে অভিযোগ তোলা হচ্ছে; তাঁদের দাবি, শুষ্ক মরসুমে বিহার যেমন পর্যাপ্ত জল পায় না, তেমনই বর্ষায় ফরাক্কায় জল ধরে রাখার কারণে বিহারের বন্যা পরিস্থিতি আরও অনিয়ন্ত্রিত হয়ে পড়ে।হিডেন স্টোরিজ নিউজ

গঙ্গার জল বাড়তেই বন্যা পরিস্থিতি! বিহারকে বাঁচাতে ফরাক্কার সব গেট খোলার চরম আর্জি বিহারের মুখ্যমন্ত্রীর! কী পদক্ষেপ নেবে বাংলা?