Hidden Stories (বাংলা)

ফলতার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজ, স্বাস্থ্য-শিক্ষা পরিকাঠামোয় বড় বিনিয়োগের পরিকল্পনা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পেতে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা। এবার সেই ফলতার উন্নয়নের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করা হল রাজ্য বাজেটে। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ফলতাকে ‘মডেল ব্লক’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান।[TECHTARANGA-POST:10140]বাজেট প্রস্তাব অনুযায়ী, ফলতার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ১০০ শয্যার গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে। পাশাপাশি সেখানে ‘Comprehensive Emergency Obstetric Care’ বা প্রসূতি মায়েদের জন্য জরুরি স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাও চালু করা হবে। শুধু স্বাস্থ্য পরিকাঠামো নয়, শিক্ষাক্ষেত্রেও বড় পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। ফলতায় একটি নতুন মহিলা কলেজ গড়ে তোলার পরিকল্পনার কথা জানানো হয়েছে। এছাড়াও এলাকায় অগ্নিনির্বাপণ পরিষেবা আরও শক্তিশালী করতে নতুন ফায়ার স্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার।১ অক্টোবর থেকে মোট ৩৮% হারে মহার্ঘ ভাতা, খুশির হাওয়া সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যেপ্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময় ফলতা কেন্দ্রটি বিশেষভাবে আলোচনায় উঠে এসেছিল। ভোটগ্রহণ নিয়ে বিতর্ক ও পুনর্নির্বাচনের পর এই কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা এক লক্ষেরও বেশি ভোটে জয়ী হন। নির্বাচনের আগে ফলতায় এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশেষ উন্নয়ন প্যাকেজের আশ্বাস দিয়েছিলেন। সোমবারের বাজেটে সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন দেখা গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। স্বাস্থ্য, শিক্ষা ও জরুরি পরিষেবাকে কেন্দ্র করে ফলতাকে একটি মডেল ব্লক হিসেবে গড়ে তোলার রূপরেখা এই বাজেটেই স্পষ্ট করে দিল রাজ্য সরকার।

 ফলতার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজ, স্বাস্থ্য-শিক্ষা পরিকাঠামোয় বড় বিনিয়োগের পরিকল্পনা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার