Hidden Stories (বাংলা)

তারাতলায় গোডাউন ধসে আটকে বহু শ্রমিক, চলছে উদ্ধার অভিযান

তারাতলায় ভয়াবহ দুর্ঘটনা। ব্রিজ সংলগ্ন ট্রান্সপোর্ট ডিপোর পাশে নির্মীয়মাণ একটি গোডাউনের লোহার শেড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বুধবার কাজ চলাকালীন আচমকাই এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।[TECHTARANGA-POST:10227]সুত্রের খবর, গোডাউনের ভিতরে বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই দু’জনকে উদ্ধার করা হয়েছে এবং তাঁদের মধ্যে একাধিক আহত হয়েছেন বলে খবর। স্থানীয়দের দাবি, ওই নির্মীয়মাণ চায়ের গোডাউনে প্রায় ২৫ জন শ্রমিক কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ করেই লোহার কাঠামো ভেঙে পড়ে, ফলে ভিতরে থাকা শ্রমিকরা আটকে পড়েন এবং চিৎকার-চেঁচামেচি শুরু হয়। ছিপ হাতে পুকুরপাড়ে দিলীপ ঘোষ, মাছ ধরতে ব্যস্ত বিজেপি বিধায়ক[TECHTARANGA-POST:10211]ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয়েছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ সরাতে আনা হয়েছে গ্যাস কাটার ও ভারী সরঞ্জাম। এদিকে ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ইতিমধ্যেই  বিজেপি নেতা রাকেশ সিং ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। উদ্ধারকাজ জোরকদমে চলছে, তবে ভিতরে আর কতজন আটকে আছেন তা এখনও স্পষ্ট নয়।

তারাতলায় গোডাউন ধসে আটকে বহু শ্রমিক, চলছে উদ্ধার অভিযান

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার