Hidden Stories (বাংলা)

অন্ধকার রাতে চলন্ত স্লিপার বাসে নারকীয় অত্যাচার! দিল্লির বুকে কিশোরীকে গণধর্ষণের পর রাস্তায় ফেলে চম্পট চালক ও কন্ডাক্টর!

নয়াদিল্লি: রাতের অন্ধকারে চলন্ত স্লিপার বাসের মধ্যে একাদশ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে ফের কেঁপে উঠল রাজধানী। উত্তরপ্রদেশের মইনপুরীর বাসিন্দা ওই কিশোরীকে নির্যাতনের পর কাশ্মীরি গেট বাস টার্মিনালের কাছে রিং রোডের ধারে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল বাসচালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে। দিল্লির বুকে ২০১২ সালের সেই কুখ্যাত নির্ভয়াকাণ্ডের ভয়াবহ স্মৃতিকে উসকে দেওয়া এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত চালক কুলদীপ এবং কন্ডাক্টর সন্দীপকে তিমারপুর এলাকার একটি পার্কিং থেকে গ্রেফতার করেছে এবং বাজেয়াপ্ত করেছে সংশ্লিষ্ট বাসটিকে।পুলিশ সূত্রে খবর, গত ৪ অগস্ট পড়াশোনা নিয়ে মায়ের বকুনি খেয়ে কাউকে কিছু না জানিয়ে নয়ডায় তুতো দাদার বাড়ির উদ্দেশে রওনা দেয় ওই কিশোরী। কিন্তু অন্ধকার ও বৃষ্টির কারণে ভুলবশত গ্রেটার নয়ডার পরি চকে নেমে পড়ে সে। দীর্ঘ অপেক্ষার পর যাত্রীহীন একটি ফাঁকা স্লিপার বাসকে নয়ডার সেক্টর ৬৩-র দিকে যেতে দেখে তাতে ওঠে নাবালিকা। কিশোরীর বয়ান অনুযায়ী, বাসে ওঠার পরেই কন্ডাক্টর অশালীন আচরণ শুরু করে এবং পরবর্তীতে চালক ও কন্ডাক্টর মিলে তাকে ধর্ষণ করে। বাধা দিলে দেওয়া হয় খুনের হুমকি। পর্দাঘেরা সেই চলন্ত বাসে দীর্ঘ পথ নারকীয় অত্যাচার চালিয়ে পরি চক থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে কাশ্মীরি গেট এলাকায় তাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।উত্তর দিল্লির ডিসিপি নীহারিকা ভট্ট জানিয়েছেন, ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ এবং মারধরের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা বাসের ভিতর থেকে এক গোছা চুল উদ্ধার করেছেন, যা নির্যাতিতার বলেই প্রাথমিক অনুমান। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই রাজধানীর নারী নিরাপত্তা নিয়ে ফের তীব্র ক্ষোভ ও উদ্বেগের আবহ তৈরি হয়েছে।[TECHTARANGA-POST:12140]হিডেন স্টোরিজ নিউজ

অন্ধকার রাতে চলন্ত স্লিপার বাসে নারকীয় অত্যাচার! দিল্লির বুকে কিশোরীকে গণধর্ষণের পর রাস্তায় ফেলে চম্পট চালক ও কন্ডাক্টর!