Hidden Stories (বাংলা)

“বাংলা মাথা নত করে না, ৪ ও ৫ মে রাজ্যেই থাকুন!”—আইপ্যাক কর্তা গ্রেপ্তার হতেই শাহ-কে নজিরবিহীন চ্যালেঞ্জ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে, হাতে বাকি মাত্র ১০ দিন। ঠিক তার আগেই ভোটকুশলী সংস্থা আইপ্যাক (I-PAC)-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেফতারিকে কেন্দ্র করে আড়াআড়ি বিভক্ত রাজনৈতিক মহল। কয়লা পাচার মামলায় ইডির এই পদক্ষেপের পরই গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নিশানা করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন— “বাংলা ভয় পায় না, যোগ্য জবাব দেবে।”[TECHTARANGA-POST:7978]সোমবার রাতেই নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তীব্র ক্ষোভ উগরে দেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি লেখেন, “ভিনেশ চান্ডেলের গ্রেফতারি কেবল উদ্বেগজনকই নয়, এটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ধারণাকেই নাড়িয়ে দিচ্ছে। যেখানে গণতন্ত্রের উৎসবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা, সেখানে এজেন্সিকে ব্যবহার করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।” অভিষেকের স্পষ্ট অভিযোগ, নির্বাচন কমিশন থেকে শুরু করে ইডি, সিবিআই বা এনআইএ—সংস্থাগুলো এখন চাপের মুখে নতি স্বীকার করছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।[TECHTARANGA-POST:7971]কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে আক্রমণ শানিয়ে অভিষেক আরও বলেন, “অমিত শাহ, আপনি ৪ ও ৫ মে বাংলাতেই থাকুন। সঙ্গে জ্ঞানেশ কুমার ও আপনার এজেন্সিকেও রাখুন। বাংলা কখনও নীরব থাকে না এবং কখনও মাথা নত করে না। এই মাটি ভয়ের জবাব প্রতিরোধের মাধ্যমেই দিতে জানে।” তৃণমূলের দাবি, নির্বাচনের আগে এই গ্রেফতারি আসলে প্রতিহিংসার রাজনীতি এবং শাসক শিবিরের নির্বাচনী কৌশলে বাধা দেওয়ার একটি চক্রান্ত মাত্র।[TECHTARANGA-POST:7952]উল্লেখ্য, গত ২ এপ্রিল ভিনেশ চান্ডেলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জেরায় চান্ডেলের দেওয়া উত্তরে অসঙ্গতি মেলায় এবং নতুন কিছু তথ্য সামনে আসায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে ভোটের মুখে আইপ্যাকের থিঙ্ক-ট্যাঙ্কের ওপর এই আঘাত যে বাংলার রাজনৈতিক ময়দানকে আরও তপ্ত করে তুলল, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

“বাংলা মাথা নত করে না, ৪ ও ৫ মে রাজ্যেই থাকুন!”—আইপ্যাক কর্তা গ্রেপ্তার হতেই শাহ-কে নজিরবিহীন চ্যালেঞ্জ অভিষেকের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার