Hidden Stories (বাংলা)

‘সব জানি’ বলেও সমবায় অবহেলিত! কর্মসংস্থান-নারী ক্ষমতায়নে এবার সমবায় চাঙ্গার বার্তা শুভেন্দুর

মধ্যমগ্রামঃ সমবায়কে শক্তিশালী করেই বিকল্প অর্থনীতির ভিত আরও শক্ত করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মধ্যমগ্রামে মহিলা পরিচালিত একটি সমবায় সমিতির অনুষ্ঠানে যোগ দেন তিনি। তাঁর দাবি, সমবায় ব্যবস্থার উন্নতি হলে কর্মসংস্থানের পাশাপাশি নারীর ক্ষমতায়নও বাড়বে।[TECHTARANGA-POST:12168]সমবায় প্রসঙ্গে বলতে গিয়ে বিগত ১৫ বছরকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “বোঝালেও বুঝতেন না। কেউ কিছু বলতে গেলেই বলতেন আমি তো সব জানি। আর আমি বলি আমি কিছু জানি, অনেক কিছুই শিখছি।” শুভেন্দুর বক্তব্য, সমবায় শুধুমাত্র ঋণ দেওয়া বা ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ কোনও বিষয় নয়। এটি বৃহত্তর অর্থনৈতিক আন্দোলনের অংশ। তাই পশ্চিমবঙ্গে সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। তাঁর মতে, এই ব্যবস্থার বিস্তার ঘটলে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। একইসঙ্গে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পথও প্রশস্ত হবে।[TECHTARANGA-POST:12167]এদিন সমবায় সমিতির বোর্ড অফ ডিরেক্টরসের জন্য নির্দিষ্ট কিছু পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। তাঁর পরামর্শ, ব্যক্তিগত সম্পর্ক এবং আত্মীয়তা ব্যক্তিগত পরিসরেই থাকুক, সমবায়ের কাজে তার কোনও প্রভাব যেন না পড়ে। সমবায় সমিতিগুলিকে নিয়মিত অডিট করার উপরও জোর দেন শুভেন্দু। তাঁর পরামর্শ, প্রতি বছর সেপ্টেম্বর মাসের মধ্যেই অডিটের কাজ শেষ করা উচিত। এতে আর্থিক স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি প্রতিষ্ঠানের কাজকর্মের উপরেও নজরদারি থাকবে বলে মনে করেন তিনি। মুখ্যমন্ত্রীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল খরচ কমানো। তাঁর কথায়, “অতিথি এলে ৩টে জিনিস দিয়ে বরণ করার দরকার নেই। একটা কোনও জিনিস দিয়ে বরণ করবেন। হয় একটা ফুলের স্টিক, নয় একটি উত্তরীয়, নয় মাতৃমূর্তি। এতগুলো উপহার দেওয়ার দরকার নেই। ম্যানেজমেন্ট কস্ট তো আপনার পকেট দিয়েই যাচ্ছে।”

 ‘সব জানি’ বলেও সমবায় অবহেলিত! কর্মসংস্থান-নারী ক্ষমতায়নে এবার সমবায় চাঙ্গার বার্তা শুভেন্দুর