Hidden Stories (বাংলা)

উৎসবের আগেই কেন্দ্রীয় কর্মীদের জন্য বিরাট প্রাপ্তি! ফের একধাক্কায় বাড়ছে মহার্ঘ ভাতা

নয়াদিল্লি: অষ্টম পে কমিশনের জল্পনার মাঝেই দেশের কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের বড় খবর নিয়ে আসছে মোদী সরকার। ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স। এআইসিপিআই-আইডব্লুর নতুন মুদ্রাস্ফীতি সূচক ও ১২ মাসের গড় হিসাব অনুযায়ী, এবার আরও ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে কেন্দ্রীয় কর্মচারীদের মোট ডিএ ৬০ শতাংশ থেকে একলাফে বেড়ে দাঁড়াচ্ছে ৬৩ শতাংশে, যা তাঁদের হাতে থাকা বেতনে এনে দেবে লক্ষ্মীলাভের বড় সুযোগ।হিসাব অনুসারে, মূল বেতন যদি ১৮ হাজার টাকা হয় তবে মাসে অতিরিক্ত ৫৪০ টাকা মিলবে, তেমনই ৩০ হাজার টাকা স্কেলে ৯০০ টাকা এবং ৫০ হাজার টাকা ভিত্তি বেতনে প্রতি মাসে বাড়তি ১৫০০ টাকা পকেটে ঢুকবে। উল্লেখ্য, গত এপ্রিলেই কেন্দ্রের তরফে ২ শতাংশ ডিএ বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছিল। এবার ফের ৩ শতাংশ ডিএ নিশ্চিত হওয়ার মুখে দাঁড়িয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ব্যবধান একধাক্কায় ২৫ শতাংশে গিয়ে ঠেকছে, যা বঙ্গীয় সরকারি কর্মচারীদের ক্ষোভের আগুনে নতুন করে ঘি ঢালতে পারে। পুজো বা উৎসবের মরশুম শুরুর আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সম্ভাব্য অনুমোদনের খবরে হাসি ফুটতে চলেছে সরকারি কর্মচারীদের মুখে।হিডেন স্টোরিজ নিউজ

উৎসবের আগেই কেন্দ্রীয় কর্মীদের জন্য বিরাট প্রাপ্তি! ফের একধাক্কায় বাড়ছে মহার্ঘ ভাতা