‘রেকর্ড গড়েও হাতছাড়া সোনা!’ কমনওয়েলথে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করলেন ঋষিকান্ত
বার্মিংহাম: কমনওয়েলথ গেমসের মঞ্চে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। ঝন্ডু কুমারের ব্রোঞ্জ জয়ের পর ভারোত্তোলন থেকেই ভারতের ঝুলিতে এলো দ্বিতীয় মেডেল। পুরুষদের ৬০ কেজি বিভাগে দুরন্ত পারফর্ম করে রূপো ছিনিয়ে নিলেন ভারতের তরুণ অ্যাথলিট ঋষিকান্ত সিং। প্রতিযোগিতা শুরুর পর স্ন্যাচ রাউন্ডে একপ্রকার সোনার স্বপ্ন দেখতে শুরু করেছিল দেশবাসী। কিন্তু ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডে এসে সামান্য ভুলের জন্য স্বর্ণপদক হাতছাড়া হলেও রুপো জিতেই দেশের মুখ উজ্জ্বল করলেন তিনি।ম্যাচের শুরুটা রূপকথার মতো করেছিলেন ঋষিকান্ত। ৬০ কেজি বিভাগে নেমেই স্ন্যাচ রাউন্ডে ১২১ কেজি ওজন তুলে ভেঙে দেন কমনওয়েলথ গেমসের পুরনো রেকর্ড। এরপর ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডের প্রথম চেষ্টায় অত্যন্ত সহজে ১৪৩ কেজি ওজন তোলেন তিনি। কিন্তু পরবর্তী দুই চেষ্টায় ১৪৮ কেজি ও ১৫১ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন এই ভারতীয় ভারত্তোলক। মোট ২৬৪ কেজি তুলে দ্বিতীয় স্থানে শেষ করেন তিনি। অন্যদিকে, মালয়েশিয়ার মহম্মদ আনিক বিন কাসদান মোট ২৭৩ কেজি তুলে নতুন রেকর্ড গড়ার পাশাপাশি সোনা নিজের নামে করে নেন।ভারোত্তোলনে সাফল্যের আনন্দের পাশাপাশি লন বোলে অবশ্য ভারত পেয়েছে হতাশার খবর। টানা দুই ম্যাচ জয়ের পর নামিবিয়ার কাছে টাইব্রেকারে হেরে ছিটকে যান রূপা রানি তিরকে এবং পিঙ্কি সিং। তবে জিমন্যাস্টিক্স এবং সাঁতারে এসেছে স্বস্তির বার্তা। ভল্ট ইভেন্টের ফাইনালে স্থান পাকা করেছেন ভারতীয় জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্ত। অন্যদিকে, ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের হিটে তৃতীয় স্থান অধিকার করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে শ্রীহরি নটরাজ, আরিয়ান নেহরা, অনীশ গৌড়া এবং দক্ষণ শশীকুমারের ভারতীয় পুরুষ সাঁতার দল।হিডেন স্টোরিজ নিউজ