Hidden Stories (বাংলা)

‘ট্রাম্প বদ্ধ উন্মাদ, পরমাণু বোমার বোতাম তাঁর হাতে নিরাপদ নয়!’ তোপ প্রাক্তন CIA প্রধানের

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই মানসিকভাবে সুস্থ? নাকি নিজের তৈরি ‘ম্যাডম্যান থিয়োরি’র জালে ফেঁসে গিয়ে বিশ্বকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছেন তিনি? এবার মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে কার্যত সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র প্রাক্তন প্রধান জন ব্রেনান। ট্রাম্পকে ‘বদ্ধ উন্মাদ’ আখ্যা দিয়ে অবিলম্বে তাঁকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছেন ওবামা আমলের এই শীর্ষ গোয়েন্দা কর্তা।[TECHTARANGA-POST:7969]সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রেনান দাবি করেন, ট্রাম্পের আচরণ স্পষ্ট করে দিচ্ছে যে - তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। তাঁর মতে, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী - যা কোনও অযোগ্য প্রেসিডেন্টকে পদচ্যুত করতে ব্যবহৃত হয় - সেটি যেন ট্রাম্পের মতো ব্যক্তির কথা মাথায় রেখেই লেখা হয়েছিল![TECHTARANGA-POST:7960]ব্রেনানের বিস্ফোরক মন্তব্য, "এই ব্যক্তি গোটা বিশ্বের জন্য ভয়ানক বিপজ্জনক। কমান্ডার-ইন-চিফ হিসাবে তাঁর হাতে আমেরিকার পরমাণু অস্ত্রভাণ্ডার থাকা মানেই মানব সভ্যতা ঝুঁকির মুখে!"[TECHTARANGA-POST:7953]গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলা এবং আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই ট্রাম্পের সুর আরও চড়েছে। ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরত পাঠানো এবং ইরানি সভ্যতা ধ্বংস করার যে হুমকি ট্রাম্প দিয়েছেন, তাতে সিঁদুরে মেঘ দেখছে আন্তর্জাতিক মহল। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প আসলে রিচার্ড নিক্সনের বিতর্কিত ‘ম্যাডম্যান থিওরি’ অনুসরণ করছেন। এই নীতি অনুযায়ী, নিজেকে বিশ্বের সামনে একজন ‘উন্মাদ’ হিসাবে তুলে ধরতে হয়। যাতে শত্রু দেশ পরমাণু হামলার ভয়ে সবসময় সিঁটিয়ে থাকে।[TECHTARANGA-POST:7958]ব্রেনান মনে করেন, ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্য কেবল কথার কথা নয়। যেভাবে তিনি ইরানের উপর পরমাণু হামলার জল্পনা উস্কে দিচ্ছেন, তাতে যে কোনও মুহূর্তে বড় বিপর্যয় ঘটে যেতে পারে। একজন ‘অযোগ্য’ ও ‘যুদ্ধবাজ’ ব্যক্তির হাতে বিপুল সামরিক শক্তি থাকা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য সবথেকে বড় হুমকি বলে মনে করছেন এই প্রাক্তন সিআইএ প্রধান।[TECHTARANGA-POST:7954]হোয়াইট হাউস অবশ্য প্রকাশ্য়ে ব্রেনানের এই আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ। তবে, দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রাক্তন প্রধানের এমন বয়ানে ট্রাম্প প্রশাসনের অস্বস্তি যে কয়েক গুণ বেড়ে গেল, তা বলাই বাহুল্য।

‘ট্রাম্প বদ্ধ উন্মাদ, পরমাণু বোমার বোতাম তাঁর হাতে নিরাপদ নয়!’ তোপ প্রাক্তন CIA প্রধানের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার