Hidden Stories (বাংলা)

৫০ সেকেন্ডের কিলিং মিশন, সিসিটিভিতেই কেল্লাফতে! শুভেন্দুর আপ্তসহায়ক খুনে এবার যোগীরাজ্যে সারেন্ডার কুখ্যাত শার্প শুটার মনুর

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের হাইপ্রোফাইল মামলায় এবার এল এক নাটকীয় মোড়। সিবিআইয়ের সাঁড়াশি অভিযানের মুখে পড়ে শেষমেশ উত্তরপ্রদেশের বালিয়া আদালতে আত্মসমর্পণ করল এই হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত তথা কুখ্যাত ‘গ্যাংস্টার’ জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনু। আদালত তাকে ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ভিনরাজ্যের এই পেশাদার শার্প শুটার মনুর বিরুদ্ধে চন্দ্রনাথ রথ খুন ছাড়াও উত্তরপ্রদেশ ও দেশের অন্যান্য প্রান্তে কমপক্ষে ১২টি গুরুতর অপরাধের মামলা রয়েছে। গত ২৫ মে থেকে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সিআইডি-সিবিআই। এর পরেই তদন্তকারীরা মনুর খোঁজে যোগীরাজ্যের বিভিন্ন ডেরায় ম্যারাথন হানা ও তার পরিবারের সদস্যদের দফায় দফায় জেরা শুরু করায় প্রবল চাপে পড়ে অবশেষে আইনের কাছে নতিস্বীকার করতে বাধ্য হয় এই গ্যাংস্টার।[TECHTARANGA-POST:9767]বিগত ৬ মে, বুধবার রাতে নিজাম প্যালেস থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে মধ্যমগ্রামে এক হাড়হিম করা ঘটনার শিকার হন চন্দ্রনাথ রথ। তাঁকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা, যাতে গুরুতর জখম হন তাঁর গাড়িচালকও। মাত্র ৫০ সেকেন্ডের এই নিখুঁত ‘কিলিং অপারেশন’ এবং অপরাধের ধরন দেখেই তদন্তকারীরা নিশ্চিত হন যে, দীর্ঘদিন ধরে রেকি করার পর ভিনরাজ্যের সুপারি কিলারদের দিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে মনুর স্ত্রী তাঁর স্বামীকে সম্পূর্ণ নির্দোষ ও রাজনৈতিক চক্রান্তের শিকার বলে দাবি করলেও, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে মনুর স্পষ্ট উপস্থিতি মেলায় তদন্তকারীদের হাতে এখন অকাট্য প্রমাণ। গোয়েন্দাদের অনুমান, উত্তরপ্রদেশের এই শার্প শুটারকে স্থানীয় রাস্তাঘাটের হদিশ দিতে এবং খুনের পর অনায়াসে অলিগলি দিয়ে চম্পট দেওয়ানোর পিছনে কলকাতার স্থানীয় কোনো প্রভাবশালী বা সুপরিচিত চক্রের সরাসরি যোগ রয়েছে। কেন এবং কার নির্দেশে মুখ্যমন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ককে এভাবে খতম হতে হলো, মনুকে হেফাজতে নিয়ে এবার সেই মূল চক্রীর খোঁজে জাল গোটাতে মরিয়া সিবিআই।

৫০ সেকেন্ডের কিলিং মিশন, সিসিটিভিতেই কেল্লাফতে! শুভেন্দুর আপ্তসহায়ক খুনে এবার যোগীরাজ্যে সারেন্ডার কুখ্যাত শার্প শুটার মনুর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার