Hidden Stories (বাংলা)

বিধানসভায় পেশ ক্যাগের ২৮ রিপোর্ট, ‘৮ লক্ষ কোটি টাকার ঘাটতির কারণ স্পষ্ট’ দাবি অর্থমন্ত্রীর

শনিবার বিধানসভায় পেশ হল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG)-এর ২৮টি রিপোর্ট। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ২৫ জুলাই বিধানসভায় ক্যাগ-এর রিপোর্টগুলি পেশ করা হবে। সেই ঘোষণা অনুযায়ীই এদিন রিপোর্টগুলি আনুষ্ঠানিকভাবে পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রিপোর্ট পেশ করে অর্থমন্ত্রী বলেন, ‘এই রিপোর্টগুলি দেখলেই বোঝা যাবে, কেন পশ্চিমবঙ্গের ৮ লক্ষ কোটি টাকারও বেশি ঘাটতি তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বিধানসভার বিশেষ অধিবেশনে বিস্তারিত আলোচনা হবে। এটি আমাদের সাংবিধানিক দায়িত্ব।’ বিজেপির অভিযোগ, তৃণমূল সরকার বিধানসভায় ক্যাগের রিপোর্ট পেশ করেনি। গত ২২ জুলাই বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ক্যাগের রিপোর্টের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, যেখানে দুর্নীতির প্রমাণ মিলবে, তিনি মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা যত বড় নেতাই হোন না কেন, প্রয়োজন হলে রাজ্যপালের মাধ্যমে তাঁর বিরুদ্ধে FIR দায়েরের সুপারিশ করা হবে। মুখ্যমন্ত্রী আরও নলেছিলেন, আমফান-পরবর্তী ত্রাণ বাবদ কেন্দ্রের দেওয়া ৩,৭৫০ কোটি টাকা ব্যবহারে অনিয়মের অভিযোগও ক্যাগ তদন্ত করেছিল, কিন্তু সেই রিপোর্ট এতদিন প্রকাশ্যে আনা হয়নি।[TECHTARANGA-POST:11249]সূত্রের খবর, এই ২৮টি রিপোর্টে বিভিন্ন তথ্য উঠে এসেছে যেমন ১০০ দিনের কাজ, আবাস প্রকল্প, স্কুলশিক্ষা, পুর ও নগরোন্নয়ন-সহ একাধিক দপ্তরের আর্থিক লেনদেন ও প্রকল্প বাস্তবায়নের হিসাব। এছাড়াও তৃণমূল সরকারের আমলে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ বন্ধ হওয়ার ঘটনাও এই রিপোর্টগুলিতে উঠে এসেছে। 

বিধানসভায় পেশ ক্যাগের ২৮ রিপোর্ট, ‘৮ লক্ষ কোটি টাকার ঘাটতির কারণ স্পষ্ট’ দাবি অর্থমন্ত্রীর