Durga Puja 2026: রাত জেগে প্যান্ডেল হপিং? পুজোয় পাঁচ দিন রাতভর বাস-মেট্রো, ঠাকুর দেখা হবে আরও সহজ!
পুজোর ক’টা দিন মানেই কলকাতার রাস্তায় ভিড়, আলোর ঝলকানি আর প্যান্ডেলে ঠাকুর দেখার লম্বা লাইন। উত্তর কলকাতার বনেদি বাড়ি থেকে দক্ষিণ কলকাতার বড় বড় থিমের পুজো, কোনওটাই ছাড়তে মন চায় না। দিন হোক কি রাত, বেরিয়ে পড়লেই হল। বেশিরভাগ মানুষ দিন ছেড়ে রাত জেগে ঠাকুর দেখতে বেশি পছন্দ করেন। এবার রাত জেগে প্যান্ডেল হপিং আরও সহজ করতে চলেছে রাজ্য সরকার। [TECHTARANGA-POST:13023]পরিবহণ দপ্তর সূত্রে খবর, পুজোর পাঁচ দিন রাতভর চলবে সরকারি বাস। উত্তর ও দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ একাধিক রুটে সারারাত বাস চালানোর কথা ভাবা হচ্ছে। পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, “পুজোয় রাতভর অনেকেই ঠাকুর দেখার প্ল্যান করেন। অনেকের প্রাইভেট গাড়ি থাকে। অনেকে গাড়ি ভাড়া করে ঠাকুর দেখতে বেরোন। তবে যারা হোলনাইট ঠাকুর দেখতে গণপরিবহণের ভরসায় থাকেন, তাদের জন্য পুজোর পাঁচদিনই সারারাত সরকারি বাস পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। যাতে উত্তর-দক্ষিণ কলকাতা জুড়ে প্যান্ডেল হপিং, বা ঠাকুর দেখে বাড়ি ফিরতে কোনও সমস্যায় না পড়তে হয় দর্শনার্থীদের।” [TECHTARANGA-POST:13019]পুজোর আগেই শহরের রাস্তায় নামতে চলেছে নতুন ৯০টি সরকারি বাস। পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার্থে রাতভর চলবে মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রে খবর, পুজোর হোলনাইট প্যান্ডেল হপিংয়ের কথা মাথায় রেখে ভোর পর্যন্ত পরিষেবা চালু রাখার পরিকল্পনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, শহর থেকে শহরতলি, বনেদি বাড়ির পুজো থেকে নামী বারোয়ারি, একাধিক জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য সরকারি বাস, ট্রাম এবং লঞ্চ পরিষেবার পরিকল্পনাও রয়েছে। দিনভর পুজো হপিংয়ের ক্ষেত্রেও থাকছে বিশেষ ব্যবস্থা। নির্দিষ্ট বাসস্টপেজ বা পরিবহণ দপ্তরের দেওয়া নম্বরে যোগাযোগ করে আসন বুক করে সারাদিনের জন্য পুজো পরিক্রমায় বেরিয়ে পড়তে পারেন। কিছু ক্ষেত্রে দর্শনার্থীদের খাবারের ব্যবস্থাও থাকবে।