সরকারি বাসে নয়া নজরদারি! যাত্রীদের অভিযোগ ঠেকাতে কী নতুন ব্যবস্থা আনছে পরিবহণ দফতর?
কলকাতাঃ সরকারি বাস পরিষেবায় এবার বাড়ছে নজরদারি। পশ্চিমবঙ্গের পরিবহণ দফতরের উদ্যোগে কন্ডাক্টরদের শরীরে বডি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সরকারি বাসে যাত্রী পরিষেবা নিয়ে অভিযোগের সংখ্যা বাড়ায় এই পরিকল্পনা। বিশেষ করে, বাসস্ট্যান্ডে যাত্রী অপেক্ষা করলেও বাস না থামানো বা যাত্রীদের সঙ্গে কোনও ধরনের বচসার মতো অভিযোগের ক্ষেত্রে কী ঘটেছিল, তা জানতে এই ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ হতে পারে।পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, রাজ্যে সরকারি বাসের সংখ্যাও ধীরে ধীরে আরও বাড়ানো হবে। দুর্গাপুজোর আগেই নতুন এবং এসি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে। আগামী মার্চের মধ্যে প্রায় ১,০০০টি নতুন বাস চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সরকারি বাস নিয়ে অভিযোগ জানাতে কন্ট্রোল রুমও চালু করা হয়েছে। উত্তরবঙ্গের NBSTC-এর জন্য ৯০৪৬২২৯০২৫, দক্ষিণবঙ্গের SBSTC-এর জন্য ৭৬৯৯৯৯৩৯৩০ নম্বরে যোগাযোগ করা যাবে। CTC এবং ইবিএসটিসির জন্য ৮৬৯৭৭৩৩৩৯২ ও ৮৬৯৭৭৩৩৩৯১ নম্বর দেওয়া হয়েছে। West Bengal Surface Transport-এর অভিযোগ জানাতে যোগাযোগ করা যাবে ৯৪৩২৫৯৭০৯৮ নম্বরে।[TECHTARANGA-POST:12272]শুধু সরকারি বাস নয়, দূরপাল্লার এবং বেসরকারি বাসের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ওড়িশা, মহারাষ্ট্র, বিহার এবং সিকিমের সঙ্গে বাস চলাচল নিয়ে চুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই চুক্তি অনুযায়ী রাজ্য থেকে অন্য রাজ্যে চলা বাসগুলিতে ‘পশ্চিমবঙ্গ’ লেখা থাকবে। পরিবহণ ক্ষেত্রে কর্মসংস্থানের দিকেও নজর রয়েছে সরকারের। বেকার যুবকদের কম খরচে বাস পারমিট দেওয়ার পাশাপাশি ছোট অটো ও টোটো চালুর সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে। পরিবহণ ক্ষেত্রে প্রায় ৪.৩৫ কোটি টাকার উদ্যোগের কথাও উঠে এসেছে। এদিকে অ্যাপ-ক্যাব পরিষেবা নিয়েও কড়া অবস্থান নেওয়া হচ্ছে। ওলা-উবেরের মতো সংস্থাগুলির গাড়িতে বাণিজ্যিক নম্বর প্লেট নিশ্চিত করার জন্য এক মাসের সময়সীমা দেওয়ার কথা জানিয়েছেন পরিবহণ মন্ত্রী। [TECHTARANGA-POST:12271]সবচেয়ে বেশি নজর থাকছে কন্ডাক্টরদের জন্য চালু হতে চলা নতুন এই নজরদারি ব্যবস্থায়। সরকারি বাসে যাত্রীদের কোনও অভিযোগ উঠলে, সেই সময় আসলে কী ঘটেছিল তা ক্যামেরায় ধরা পড়া ফুটেজ দেখে যাচাই করা যাবে।একইসঙ্গে বাসকর্মীদের বিরুদ্ধে অভিযোগ যাচাই ও যাত্রী পরিষেবায় স্বচ্ছতা আনতেও এই বডি ক্যাম কাজে আসবে বলে মনে করছে পরিবহণ দফতর।