Hidden Stories (বাংলা)

ভরতপুরে ‘পরকীয়া’ অভিযোগে বিতর্ক! বিজেপি নেত্রীর বিরুদ্ধে সরব কংগ্রেস কর্মীর স্ত্রী

মুর্শিদাবাদের ভরতপুরে এক কংগ্রেস কর্মী ও বিজেপি নেত্রীর সম্পর্কের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। কংগ্রেস কর্মীর স্ত্রী সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে বিচারের আবেদন জানিয়েছেন।[TECHTARANGA-POST:11515]অভিযোগকারী পূর্ণিমা দাসের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকেই তাঁর স্বামী উদ্দীপন দাসের সঙ্গে বিজেপি নেত্রী অনামিকা ঘোষের ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই সময় অনামিকা ঘোষ ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন। কংগ্রেস প্রার্থী মহম্মদ আজাহারউদ্দিনের এজেন্ট হিসেবে কাজ করতেন উদ্দীপন। পূর্ণিমার অভিযোগ, স্বামীর সঙ্গে বিজেপি নেত্রীর সম্পর্কের প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়। দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যেতে বাধ্য করা হয়। পরে তিনি জানতে পারেন, তাঁর স্বামী উদ্দীপন দাস অনামিকা ঘোষকে বিয়ে করেছেন। এই বিয়েকে বেআইনি বলেও অভিযোগ করেছেন পূর্ণিমা। তাঁর আরও দাবি, বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। এরপরই বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বিচার চেয়েছেন তিনি।[TECHTARANGA-POST:11513]ভিডিওতে পূর্ণিমাকে বলতে শোনা যায়, নির্বাচনের সময় থেকেই এই সম্পর্কের শুরু। প্রতিবাদ করার পর তাঁর উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ করেন তিনি। দুই সন্তানকে নিয়ে বর্তমানে তিনি বাবার বাড়িতে রয়েছেন বলেও জানান।

ভরতপুরে ‘পরকীয়া’ অভিযোগে বিতর্ক! বিজেপি নেত্রীর বিরুদ্ধে সরব কংগ্রেস কর্মীর স্ত্রী