Hidden Stories (বাংলা)

মহুয়াকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান! মাঝ আকাশে মেজাজ হারিয়ে ভিডিও পোস্ট সাংসদের

বিমানের ভেতরেই মহুয়া মৈত্রকে ঘিরে ধরল একদল যুবক! বিমানেই উঠল ‘চোর চোর’ স্লোগান। সেই ভিডিও এবার নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের দাপুটে সাংসদ। সংসদীয় প্রতিরক্ষা কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার পথে এই নজিরবিহীন পরিস্থিতির শিকার হতে হলো কৃষ্ণনগরের সাংসদকে। মহুয়ার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের ভেতরে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ব্যক্তি প্রথমে ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলছেন এবং ঠিক তার পরপরই ‘তৃণমূলের সবাই চোর’ বলে চেঁচাতে শুরু করছেন। মাঝ আকাশে এমন ঘটনায় বিমানের অন্য যাত্রীদের মধ্যেও তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।[TECHTARANGA-POST:8874]গোটা ঘটনার বিবরণ দিতে গিয়ে মহুয়া মৈত্র জানান, তিনি নিজের আসনেই বসে ছিলেন। ৪ থেকে ৬ জনের একটি দল বিমানে উঠে প্রথমে তাঁর দিকে কুরুচিকর ভঙ্গিতে তাকাতে শুরু করে। এরপর বিমানটি গন্তব্যে অবতরণ করার ঠিক আগে, দরজা খোলার মুহূর্তে তারা দলবদ্ধভাবে তাঁর ওপর চড়াও হওয়ার মতো ভঙ্গি করে স্লোগান দিতে থাকে। মহুয়ার সাফ দাবি, এটি কোনো সাধারণ নাগরিক ক্ষোভ নয়, বরং পরিকল্পিতভাবে তাঁকে হয়রানি করা হয়েছে। এতে তাঁর নিরাপত্তা যে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।[TECHTARANGA-POST:8873]এই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে ট্যাগ করে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মহুয়া। অভিযুক্তদের পরিচয় প্রকাশ্যে আনার পাশাপাশি তাঁদের ‘নো ফ্লাই লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার জোরালো দাবিও তুলেছেন তিনি। নিজের এই প্রতিবাদী পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবকেও ট্যাগ করেছেন কৃষ্ণনগরের সাংসদ। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এমন স্লোগানের মুখে পড়তে হয়েছিল, তবে বিমানের অন্দরে মহুয়ার সঙ্গে ঘটা এই ঘটনা রাজনৈতিক সৌজন্যের সীমা লঙ্ঘন করল কি না, তা নিয়ে এখন তোলপাড় সমাজমাধ্যম।

মহুয়াকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান! মাঝ আকাশে মেজাজ হারিয়ে ভিডিও পোস্ট সাংসদের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার