Hidden Stories (বাংলা)

বারুইপুর নাবালিকা ধর্ষণ-খুনে চার্জশিট! ঘটনার ৫৭ দিন পর সিট-এর বড় পদক্ষেপ

দক্ষিণ ২৪ পরগনাঃ বারুইপুরের সূর্যপুরে ১২ বছরের নাবালিকা খুনের ঘটনায় তদন্তে বড় অগ্রগতি। ঘটনার ৫৭ দিনের মাথায় বৃহস্পতিবার বারুইপুর বিশেষ পকসো আদালতে ৭০২ পাতার চার্জশিট জমা দিল সিট। মোট চার জনের বিরুদ্ধে এই চার্জশিট দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে।[TECHTARANGA-POST:12268]চার্জশিটে ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ১৪০(৩), ৬৫(১), ৭০(২), ১০৩(১), ২৩৮ এবং ৬১ ধারা রাখা হয়েছে। পাশাপাশি পকসো আইনের ৬ নম্বর ধারাতেও মামলা করা হয়েছে।  জানা গিয়েছে, তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়তে পারে। তদন্ত অনুযায়ী, নাবালিকার দেহ উদ্ধারের পর ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। তদন্তকারীদের দাবি, অচেতন অবস্থায় তাকে বস্তার মধ্যে ভরে জলে ডুবিয়ে দেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ৫ জুলাই। বিকেলে খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল সূর্যপুরের ওই নাবালিকা। এরপর তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। [TECHTARANGA-POST:12267]তদন্তে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। তদন্তকারীদের দাবি, ফুটেজে শেষবার প্রভাস মণ্ডলের সঙ্গে নাবালিকাকে দেখা যায়। এরপর প্রভাস-সহ দু’জনকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের গুলিতে প্রভাসের মৃত্যু হয়। নাবালিকার মৃত্যুর প্রতিবাদে এরপর সূর্যপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভের মাঝে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। পুলিশকে লক্ষ্য করে হামলা, সরকারি সম্পত্তিতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটে। সেই ঘটনায় গ্রেফতার হয়েছিল প্রায় ৫০ জন। তাঁরা এখনও জেল হেফাজতে রয়েছেন।

বারুইপুর নাবালিকা ধর্ষণ-খুনে চার্জশিট! ঘটনার ৫৭ দিন পর সিট-এর বড় পদক্ষেপ