Hidden Stories (বাংলা)

বারুইপুর কাণ্ডে রাতভর পুলিশের অভিযান! অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে নতুন করে আটক ৩

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় রবিবার দিনভর উত্তপ্ত ছিল এলাকা। দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে রবিবার গভীর রাতে আরও তিনজনকে আটক করেছে পুলিশ। অভিযোগ, মূল অভিযুক্তদের আশ্রয় দিয়েছিলেন তাঁরাই।[TECHTARANGA-POST:10623]পুলিশ সূত্রে খবর, বারুইপুর থানার পুলিশের পাশাপাশি অভিযানে অংশ নেয় এসটিএফের একটি দলও। রাতভর ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার তাঁদের বারুইপুর আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতদের হেফাজতের আবেদন জানাতে পারে বলে সূত্রের খবর। এর আগে রবিবার সন্ধ্যায় এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। বাকি অভিযুক্তদের খোঁজে এখনও তল্লাশি চলছে। ইতিমধ্যেই অ্যাডিশনাল এসপি পিনাকী দত্তের নেতৃত্বে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে।[TECHTARANGA-POST:10622]ঘটনার পর নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। রাতেই ভিডিও কলে নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারকে আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে নির্যাতিতার পরিবারের দাবি, এই ঘটনায় জড়িত সকলের ফাঁসি হোক। মঙ্গলবার তাঁদের ভবানীভবনে ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনায় ইতিমধ্যেই তিনটি পৃথক মামলা রুজু হয়েছে। একটি ধর্ষণ ও খুনের মামলা। এছাড়া সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলা, অবরোধ, ভাঙচুর এবং এক অভিযুক্তকে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আরও দুটি পৃথক মামলা দায়ের করেছে বারুইপুর থানার পুলিশ।

 বারুইপুর কাণ্ডে রাতভর পুলিশের অভিযান! অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে নতুন করে আটক ৩

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার