Hidden Stories (বাংলা)

জেলে থেকেও কি চলছে প্রভাব? বাপ্পাদিত্যর নামে আইনজীবীকে হুমকি-হামলার অভিযোগ

জেলে থাকলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের। এবার তাঁর বিরুদ্ধে এক আইনজীবীকে ভয় দেখানো এবং হামলায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত আইনজীবী। তাঁর দাবি, একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল। অভিযোগ, শেষ পর্যন্ত তাঁর উপর ছুরি নিয়ে হামলাও চালানো হয়।[TECHTARANGA-POST:11065]আইনজীবীর অভিযোগ, বাপ্পাদিত্য দাশগুপ্তের অনুগামী বলেই পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তাঁকে টার্গেট করে। ঘটনার পর তিনি পাটুলি থানার ওসি, কলকাতার পুলিশ কমিশনার-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর আবেদন, এই ঘটনায় যুক্তদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক। জানা গিয়েছে, যে মামলাকে কেন্দ্র করে এই চাপের অভিযোগ, সেই মামলাতেই অভিযুক্তদের একজন বাপ্পাদিত্য দাশগুপ্ত। কয়েক মাস আগে তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযোগ, সেই মামলার শুনানি থেকে সরে যেতে রাজি না হওয়াতেই আইনজীবীকে ভয় দেখানোর চেষ্টা শুরু হয়।সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সব আসন ভর্তি, জানালেন উচ্চশিক্ষামন্ত্রীআইনজীবীর আরও দাবি, অভিযোগ জানাতে থানায় যাওয়ার পথেই কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন। হামলাকারীরা বাপ্পাদিত্যের নাম উল্লেখ করায় তাঁদের সঙ্গে প্রাক্তন কাউন্সিলরের যোগ রয়েছে বলে সন্দেহ করছেন তিনি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত অতীতে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজি, দুর্নীতি এবং ভোট-পরবর্তী হিংসার একাধিক অভিযোগ রয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই অভিযোগগুলির ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এবার আইনজীবীর উপর হামলার অভিযোগ ঘিরে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল তাঁর নাম।

জেলে থেকেও কি চলছে প্রভাব? বাপ্পাদিত্যর নামে আইনজীবীকে হুমকি-হামলার অভিযোগ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার