তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভাঙনের আবহে এবার দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘিরে নতুন বিতর্ক। কোটি কোটি টাকার কাটমানি দলের অ্যাকাউন্টে ঢুকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তা অবিলম্বে ফ্রিজ করার দাবি তুললেন বিধানসভায় ‘আসল তৃণমূলের’ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরপরই বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেন তাঁর অনুগামী ১০ জন বিধায়ক।বৃহস্পতিবার পুলিশ কমিশনারেটের দ্বারস্থ হয়ে ওই বিধায়কেরা দাবি করেন, দলের বর্তমান পরিস্থিতিতে আর্থিক লেনদেন নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। তাই তদন্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ রাখা হোক।[TECHTARANGA-POST:10096]এর আগে একই দিনে তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ হিসেবে দাবি করে এইচডিএফসি ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি দেন অরূপ বিশ্বাস। সেখানে তিনি দলের তহবিলের সম্ভাব্য অপব্যবহার রুখতে সমস্ত লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার আর্জি জানান। তাঁর বক্তব্য, দলের সাংসদ ও বিধায়কদের একাংশ বিদ্রোহ ঘোষণা করায় বর্তমানে দলের প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে রয়েছে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই কারণেই আর্থিক নিরাপত্তার স্বার্থে অ্যাকাউন্ট ফ্রিজ করা প্রয়োজন।[TECHTARANGA-POST:10095]তবে এই দাবিকে ঘিরে নতুন প্রশ্নও উঠেছে। কারণ ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নতুন কমিটিতে কোষাধ্যক্ষ পদে অরূপ বিশ্বাসের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে শুভাশিস চক্রবর্তীকে। ফলে অরূপ বিশ্বাস আদৌ দলের কোষাধ্যক্ষ হিসেবে কোনও আনুষ্ঠানিক পদে রয়েছেন কি না, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার