Anjana Basu: পুরভোটের আগে বিজেপির সংগঠনে নয়া সমীকরণ! মহিলা মোর্চায় অঞ্জনা, বদল একাধিক গুরুত্বপূর্ণ পদেও
পুরভোটের আগে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। সংগঠনকে নতুন করে সাজানোর প্রক্রিয়ায় রাজ্য বিজেপিতে একাধিক রদবদল করা হয়। দলের তরফে শুক্রবার এই পরিবর্তনের তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন মোর্চার নেতৃত্ব সহ সাংগঠনিক জেলার সভাপতির পদেও বদল এসেছে।[TECHTARANGA-POST:13010]এই রদবদলের অন্যতম আলোচিত মুখ অঞ্জনা বসু। রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীর পদে দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই অঞ্জনা বিজেপির সঙ্গে যুক্ত। ফলে মহিলা মোর্চার নেতৃত্বে ফের বিনোদন জগতের মুখ। যুব ও ওবিসি মোর্চা-সহ দলের বিভিন্ন শাখাতেও দায়িত্বের পুনর্বিন্যাস ঘটানো হয়েছে। বিজেপি সূত্রে খবর, এই রদবদলের ক্ষেত্রে ‘এক পদ, এক ব্যক্তি’ নীতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে দলের সাংগঠনিক দায়িত্বে থাকা নেতা, যাঁরা বর্তমানে মন্ত্রিসভাতেও রয়েছেন, তাঁদের দায়িত্বে পরিবর্তন এসেছে।[TECHTARANGA-POST:13008]তবে সব স্তরেই বদল আসেনি। দলের সাংগঠনিক কাঠামোর গুরুত্বপূর্ণ পদে ধারাবাহিকতাও রাখা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় নেতৃত্ব অমিতাভ চক্রবর্তীকে তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক (সংগঠন) পদে পুনর্নিয়োগ করেছে। সেপ্টেম্বরের শুরুতেও রাজ্য বিজেপি ২৭০ সদস্যের পূর্ণ রাজ্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছিল। তারপর থেকেই দলের বিভিন্ন সাংগঠনিক স্তরে আরও পরিবর্তনের সম্ভাবনা নিয়ে কথা চলছিল।