Hidden Stories (বাংলা)

দপ্তরের দরজায় নয়, এবার এক ফোনেই সমস্যা সমাধানের আশ্বাস সরকারের

সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে নতুন ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য সরকার। ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির আওতায় এবার চালু হলো একটি বিশেষ অনলাইন পোর্টাল, যার মাধ্যমে নাগরিকরা সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরের কাছে নিজেদের সমস্যা ও অভিযোগ তুলে ধরতে পারবেন।[TECHTARANGA-POST:9927]সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন এই ব্যবস্থায় বিভিন্ন সরকারি প্রকল্প, সামাজিক সুরক্ষা ভাতা, জনপরিষেবা কিংবা প্রশাসনিক জটিলতা সংক্রান্ত অভিযোগ অনলাইনে জমা দেওয়ার সুযোগ থাকবে। আবেদনকারীরা নিজেদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করলেই অভিযোগ নথিভুক্ত করতে পারবেন।শুধু অভিযোগই নয়, প্রয়োজনীয় নথিপত্রও আপলোড করার সুযোগ রাখা হয়েছে এই পোর্টালে। অভিযোগ জমা হওয়ার পর তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পদক্ষেপ করা হবে বলে প্রশাসনের দাবি। রাজ্য সরকারের মতে, এই উদ্যোগের ফলে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ আরও সহজ হবে। একইসঙ্গে বিভিন্ন সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানেও গতি আসবে বলে আশা করা হচ্ছে।[TECHTARANGA-POST:9875]এর আগে অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন ব্যবস্থা চালু থাকলেও, এবার ডিজিটাল প্ল্যাটফর্ম যুক্ত হওয়ায় নাগরিকদের জন্য পরিষেবাটি আরও সহজ ও সুবিধাজনক হয়ে উঠবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। নতুন এই পোর্টাল বাস্তবে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর।

দপ্তরের দরজায় নয়, এবার এক ফোনেই সমস্যা সমাধানের আশ্বাস সরকারের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার