Hidden Stories (বাংলা)

প্রিয়াঙ্কাকে নোংরা ট্রোল , অমানুষগুলোকে শ্রীঘরে ঢোকানোর হুঁশিয়ারি অপরাজিতার!

কলকাতা: স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণে শোকাতুর প্রিয়াঙ্কা সরকার। সেই শোকের পাহাড় বুকে নিয়েই পেশাদারিত্ব এবং রোজগারের তাগিদে কাজে ফিরেছেন অভিনেত্রী। আর তাতেই নেটপাড়ার ‘নীতিপুলিশদের’ নীতিহীন আক্রমণের মুখে পড়তে হয়েছে তাঁকে। একদল অমানুষের প্রশ্ন, “স্বামীর শ্রাদ্ধ হয়নি, এখনই কাজে?” প্রিয়াঙ্কার এই অপমান দেখে রাগে ফেটে পড়লেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কেবল এর প্রতিবাদ নয়, এমন ট্রোলারদের সরাসরি ভারতীয় আইনের ধারা মনে করিয়ে দিলেন কড়া হুঁশিয়ারিও!শমীক রায়চৌধুরী পরিচালিত ‘তারকাটা’ সিরিজের শুটিং চলাকালীনই রাহুলের মৃত্যুর খবর পেয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই অসম্পূর্ণ কাজ শেষ করতেই গত শুক্রবার সেটে ফেরেন তিনি। কিন্তু, সোশাল মিডিয়ায় একদল (অ)মানুষ তাঁর এই কাজে ফিরে আসাকে ‘নির্মম’ বলে আক্রমণ শুরু করে। প্রিয়াঙ্কার প্রতি এই মানসিক নির্যাতন দেখে চুপ থাকতে পারেননি অপরাজিতা। তিনি বলেন, “সমাজমাধ্যমে একটা ভয়ঙ্কর অসুখ ছড়িয়েছে। একজন স্বামীহারা নারী কাজে ফিরলে কী করে কেউ বলতে পারে শ্রাদ্ধ হয়নি কেন কাজে ফিরল?”[TECHTARANGA-POST:7989]সোশাল মিডিয়ায় যা খুশি বলার দিন যে শেষ, তাও মনে করিয়ে দিয়েছেন অপরাজিতা আঢ্য। এই মর্মে তুলে ধরেছেন একাধিক আইনি ধারা। তিনি স্পষ্ট জানান, ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে, এভাবে কারও মানহানি করলে জেল ও জরিমানা দুইই হতে পারে। যার মধ্যে অন্যতম হল ৫০৯ ধারা। যার অধীনে কোনও নারীকে কথা বা অঙ্গভঙ্গির মাধ্যমে অপমান করলেও ৩ বছর পর্যন্ত জেল হতে পারে। এছাড়াও, অপরাজিতা ৩৫৪ এ ধারার উল্লেখ করেছেন। যেখানে অশ্লীল বা যৌনগন্ধী মন্তব্য করা শাস্তিযোগ্য অপরাধ। সেইসঙ্গে রয়েছে - আইটি অ্যাক্ট ২০০০। তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী, আপত্তিকর কন্টেন্ট বা মন্তব্য পোস্ট করলে ৩ থেকে ৫ বছরের জেল হতে পারে।অপরাজিতা এই ধরনের ট্রোলিংকে ‘মানসিক হিংসা’ বা ‘মানসিক ধর্ষণ’-এর সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, যারা অন্যের অসুস্থ মা বা শোকাতুর কোনও নারীকে নিয়ে কুমন্তব্য করেন, তাঁরা আসলে সমাজকে ভিতর থেকে নষ্ট করছেন। তিনি দাবি তুলেছেন, যাঁরা নিয়মিত এমন অপমানজনক মন্তব্য করেন, তাঁদের অ্যাকাউন্ট চিরতরে নিষিদ্ধ করা হোক এবং তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হোক।[TECHTARANGA-POST:7988]অতীতেও টলিউডের অনেক তারকা ট্রোলিং নিয়ে সরব হয়েছেন। কিন্তু, অপরাজিতার এই আইনি ব্যাখ্যা নিন্দুকদের একাংশকে অন্তত সমঝে চলা শেখাবে বলেই মনে করছে টিনসেল টাউন। প্রিয়াঙ্কা সরকারের মতো লড়াকু অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে অপরাজিতার এই বলিষ্ঠ অবস্থানকে কুর্নিশও জানিয়েছেন বহু নেট-নাগরিক। হিডেন স্টোরিজ নিউজ।

প্রিয়াঙ্কাকে নোংরা ট্রোল , অমানুষগুলোকে শ্রীঘরে ঢোকানোর হুঁশিয়ারি অপরাজিতার!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার