Hidden Stories (বাংলা)

‘ম্যায় ইন্ডিয়া কা হো গয়া অউর ইন্ডিয়া মেরা’- অকপট আদনান

বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সুরকার আদনান সামি আবারও খবরের শিরোনামে। চলচ্চিত্র বিশ্লেষক কোমল নাহটার পডকাস্ট শো ‘গেম চেঞ্জার্স: দ্য মিউজিক সিরিজ’-এ নিজের জীবন, সঙ্গীত যাত্রা এবং নাগরিকত্ব পাওয়ার পর বদলে যাওয়া জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন পদ্মশ্রীপ্রাপ্ত এই শিল্পী।পাসপোর্ট পাকিস্তানি হলেও ভারত তাঁকে কখনোই পর করেনি—এমনটাই জানালেন জনপ্রিয় গায়ক আদনান সামি। সম্প্রতি সেই সাক্ষাৎকারে অতীতের স্মৃতিচারণ করে তিনি বলেন, ভারতে কাজের সুযোগ পেতে তাঁকে কখনোই কোনও বাধার মুখে পড়তে হয়নি। তবে ২০১৬ সালে ভারতীয় নাগরিকত্ব মেলার পর জীবনের সমীকরণ কীভাবে বদলে গেল; এই প্রশ্নের প্রেক্ষিতে খ্যাতনামা এই সঙ্গীতশিল্পী স্পষ্ট জানিয়েছেন,২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে ভারতের নাগরিকত্ব পাওয়ার পর তাঁর জীবন ও অনুভূতির সমীকরণ পুরোপুরি বদলে যায়। শিল্পীর কথায়—"নাগরিকত্ব পাওয়ার পর অনেক কিছুই বদলে গেছে। আমি ভারতের হয়ে গেলাম, আর ভারতও আমার হয়ে গেল। "আদনানের কথায়, পাকিস্তানের চেয়ে ভারতে কাজ করার সুযোগ অনেক বেশি ছিল বলেই তিনি এখানে নিজের কেরিয়ার গড়ে তোলেন। কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের অনুপ্রেরণায় শুরু হওয়া সেই সফর আজ পদ্মশ্রী সম্মানে ভূষিত।নাগরিকত্ব গ্রহণের পর নানা কটাক্ষ ও ট্রোলের শিকার হলেও তিনি সর্বদা জানিয়েছেন, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে তাঁর জন্মদিন হওয়াকে তিনি এক অদ্ভুত কাকতালীয় সম্মান হিসেবে দেখেন। ট্রোলারদের জবাব দিয়ে তিনি স্পষ্ট করেন—ভারতকে ভালোবাসা এবং এ দেশের একজন হওয়া তাঁর জীবনের সবচেয়ে গর্বের সিদ্ধান্ত।

‘ম্যায় ইন্ডিয়া কা হো গয়া অউর ইন্ডিয়া মেরা’- অকপট আদনান