Hidden Stories (বাংলা)

ভরা অধিবেশনে মদ্যপ মুখ্যমন্ত্রী? বিধানসভায় তুলকালাম, ভগবন্ত মানের ডোপ টেস্টের দাবিতে সরব বিরোধীরা!

চণ্ডীগড়: পঞ্জাব বিধানসভায় নজিরবিহীন বিশৃঙ্খলা! শুক্রবার শ্রমিক দিবস উপলক্ষে ডাকা বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। বিরোধী দল কংগ্রেস এবং শিরোমণি অকালি দলের দাবি, মুখ্যমন্ত্রী মদ্যপান করে অধিবেশনে যোগ দিয়েছেন! এর জেরে পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে - কক্ষের মধ্যেই মুখ্যমন্ত্রীর ‘অ্যালকোহল টেস্ট’ বা ডোপ টেস্টের দাবিতে সরব হন বিরোধী বিধায়করা![TECHTARANGA-POST:8659]এদিন মে দিবস উপলক্ষে শ্রমিকদের সম্মানে বিশেষ অধিবেশন ডেকেছিল পঞ্জাবের আম আদমি পার্টি (AAP) সরকার। কিন্তু, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বিধানসভায় প্রবেশের পরই বিতর্কের সূত্রপাত হয়। বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ও আচরণ স্বাভাবিক নয়। তিনি সাফ জানান, সত্যতা যাচাইয়ের জন্য প্রত্যেক বিধায়কের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত, যাতে স্পষ্ট হয় মুখ্যমন্ত্রী মদ্যপ কিনা! অকালি দলও এই দাবিতে সুর মেলায়। তবে, শেষ পর্যন্ত কোনও পরীক্ষাই করানো সম্ভব হয়নি।[TECHTARANGA-POST:8658]সদ্য আপত্যাগী সাংসদ স্বাতী মালিওয়াল এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেন, “মদ্যপ অবস্থায় গণতন্ত্রের মন্দিরে ঢুকেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। এই লোকটা আগেও গুরুদ্বার থেকে শুরু করে লোকসভা এবং সরকারি বৈঠকে মদ্যপ অবস্থায় গিয়েছেন। এমনকী, একবার বিমান থেকেও তাঁকে নামিয়ে দেওয়া হয়েছিল।” মালিওয়াল আরও অভিযোগ করেন, ভগবন্ত মান মদ্যপ অবস্থায় সরকারি ফাইলে সই করছেন, যা রাজ্যের জন্য বিপজ্জনক। অবিলম্বে তাঁকে পদ থেকে সরানোর দাবিও তোলেন তিনি।[TECHTARANGA-POST:8653]মুখ্যমন্ত্রীর এই আচরণ ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, তখনই হরিয়ানায় আপ-এর প্রাক্তন রাজ্য সভাপতি নবীন জয়হিন্দ দাবি করেন, পঞ্জাব আম আদমি পার্টির অন্দরে বড়সড় ফাটল ধরেছে। সূত্রের খবর, পঞ্জাবের প্রায় ২৮ জন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই রাঘব চাড্ডা-সহ সাতজন সাংসদ দল ছেড়েছেন। এই টালমাটাল পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা এই ‘মদ্যপ-বিতর্ক’ আপ সরকারের অস্বস্তি আরও বাড়িয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ভরা অধিবেশনে মদ্যপ মুখ্যমন্ত্রী? বিধানসভায় তুলকালাম, ভগবন্ত মানের ডোপ টেস্টের দাবিতে সরব বিরোধীরা!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার